ছবি: সংগৃহীত

চাকরি থেকে বরখাস্ত ফারহানা নিশো!

কুদরত উল্লাহ
সহ-সম্পাদক, বিনোদন
প্রকাশিত: ১৭ মে ২০১৭, ১৭:২৭
আপডেট: ১৭ মে ২০১৭, ১৭:২৭

ফারহানা নিশো। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশোকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ১৭ মে ফারহানা নিশোকে এই অব্যাহতিপত্র দেয়া হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠান বিভাগ প্রধান জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

চ্যানেলটির কোম্পানি সচিব ও মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমান এই অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন। এর অনুলিপি দেয়া হয়েছে একুশে টেলিভিশনের সকল বিভাগীয় প্রধানকে।

তবে কী কারণে ফারহানা নিশোকে বরখাস্ত করা হলো, সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। এবং তিনি এ প্রসঙ্গে কোন কথাও বলতে চাননি।

উল্লেখ্য, একুশে টিভিতে আসার আগে তিনি বৈশাখী টেলিভিশনে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সেখান থেকে চলতি বছরের ২ জানুয়ারিতে তিনি একুশে টিভিতে যোগ দেন।

সম্পাদনা: গোরা