ত্বকে অঙ্কিত ট্যাটু। ছবি: সংবাদ প্রতিদিন থেকে সংগৃহীত।
বাঙালি মেয়েদের বুকে ট্যাটু আঁকানোর প্রবণতা...
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৩
(প্রিয়.কম) ভারতীয় বাঙালি তরুণীদের মধ্যে গতবছর গলায়, ঘাড়ে কিংবা হাতে ট্যাটু আকার প্রবণতা দেখা ছিল। কিন্তু এ বছর তাদের মধ্যে উন্মুক্ত পিঠ, বাইসেপের নিচে কিংবা মেয়েদের বুকের উপর ট্যাটু করানোর প্রবণতা বেড়েছে। এবারের পুজার সাজে সেখানকার বাঙালি তরুণীদের মধ্যে তিমির ট্যাটু আঁকানোর ঝোঁক লক্ষ্য করা গিয়েছে। এটি কি ব্লু-হোয়েল নামক একটি অনলাইন গেমের প্রভাব হতে পারে? তারা কিন্তু পুরো তিমির ট্যাটু করাচ্ছেন না, কেবল লেজটুকুই আঁকিয়ে নিচ্ছেন। তরুণীদের বক্ষ বিভাজিকায় দেখা যায় কেবল লেজের অংশের ট্যাটু। তাই সেটি দেখে ব্লু হোয়েল ফোবিয়া ভাবাটা অমুলক।
এ রকম ট্যাটুগুলোর মাপ হয় মূলত দুই স্কোয়ার ইঞ্চি। কলম দিয়ে প্রথমে শরীরের উপর আঁকা হয় প্রথমিক নকশা। অতঃপর পটু হাতে তিন, নয় কিংবা ২২ মুখী ছুঁচ ব্যবহার করে তৈরি করা হয় চোখ ধাঁধানো এসব ট্যাটু। সে দেশের শহরের নামকরা পার্লারগুলোর ট্যাটু শিল্পীরা জানিয়েছেন- মাছ বা পাখির লেজ অথবা প্রজাপতির ডানার নকশাই এখন বেশি জনপ্রিয়তা লাভ করেছে। পোশাকের বর্ডার লাইন মাপ মতো ট্যাটু আঁকিয়ে নিচ্ছেন তারা। বাইরে থেকে দেখে মনে হবে পোশাকের বাইরে ট্যাটুর অর্ধেকটা আছে আর বাকি অর্ধেকটা আছে পোশাকের ভেতরে। মূলত তা নয়। কারণ ট্যাটু করানো হয় অর্ধেকটাই। মানে পুরো ট্যাটু দেখার চেষ্টা করলে দেখা যাবে না।
সেখানকার বাঙালি তরুণীরা শপিংও করছেন ট্যাটুর সঙ্গে সামঞ্জস্য রেখে। বক্ষ বিভাজিকার ট্যাটু প্রদর্শনের উদ্দেশ্যে কেউ কেউ সি থ্রু শাড়ি কিনছেন পুজা উপলক্ষে।
সূত্র: সংবাদ প্রতিদিন।
প্রিয় ফ্যাশন/গোরা