চিনির তেলের পিঠা। ছবি: সায়মা সুলতানা
সহজে সুস্বাদু চিনি-তেলের পিঠা
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ২১:৪৭
আপডেট: ২১ জানুয়ারি ২০১৯, ২১:৪৭
আপডেট: ২১ জানুয়ারি ২০১৯, ২১:৪৭
(প্রিয়.কম) দেখতে দেখতে ফুরিয়ে যাচ্ছে শীত। শখের পিঠে-পুলি মন ভরে খেয়ে নেওয়ার সময় কিন্তু এখনই। তৈরি করতে জানেন না মজার পিঠা? তাহলে জেনে নিন সায়মা সুলতানার একটি সহজ রেসিপি। প্রতিটি উপাদান এই রেসিপি অনুযায়ী ব্যবহার করলে খুব সহজেই দারুণ তেলের পিঠা তৈরি করতে পারবেন। তাও একদম অল্প সময়েই।
যা লাগবে
- চালের গুঁড়ো ১ কাপ
- ময়দা আধা কাপ
- খেজুরের গুড়/চিনি অথবা ব্রাউন সুগার ৩/৪ কাপ (কম-বেশি করা যাবে)
- মৌরি আস্ত আধা চা চামচ (না দিলেও হবে)
- লবণ এক চিমটি
- তেল ভাজার জন্য
প্রণালি
- একটি বাটিতে চালের গুঁড়ো এবং ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- এবার গুড়, চিনি অথবা ব্রাউন সুগার দিয়ে ভালো করে মাখুন। অল্প পরিমাণে উষ্ণ গরম পানি দিয়ে কেক মিশ্রণের মতো মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ঘন হবে; ২ ঘণ্টা ঢেকে রেখে দিন।
- কড়াই বা প্যানে তেল গরম করুন। তেল পর্যাপ্ত গরম হলেই মিশ্রণ তেলে ছাড়ুন।
- একটি বড় গোল চামচ নিয়ে মিশ্রণটি নেড়ে এক চামচ পরিমাণ মিশ্রণ তেলে ছাড়ুন।
- কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাটি ফুলে উঠবে। ফুলে উঠলে পিঠাটি উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে তেল থেকে তুলে ফেলুন।
- নামিয়ে গরম গরম পরিবেশন করুন এই পিঠা। মধু বা ক্যারামেল ছড়িয়েও পরিবেশন করতে পারেন।
প্রিয় লাইফ/আর বি/আজাদ চৌধুরী
- ট্যাগ:
- রেসিপি
- লাইফ
- খাবার
- পিঠা রেসিপি
১ ঘণ্টা, ১ মিনিট আগে
১ ঘণ্টা, ৭ মিনিট আগে
১ ঘণ্টা, ৩২ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৪ মিনিট আগে
৯ ঘণ্টা, ৪৪ মিনিট আগে