সংযুক্ত আরব আমিরাতের অাবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। ছবি: সংগৃহীত

বিশ্বের আকর্ষণীয় ২০ মসজিদ

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৮, ১৮:২৭
আপডেট: ২৬ এপ্রিল ২০১৮, ১৮:২৭

(প্রিয়.কম) মসজিদ মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান। এটি মুসলিমদের প্রার্থনার পাশাপাশি সামাজিক মিলনকেন্দ্র হিসেবেও পরিচিত। এই স্থাপনা নির্মাণে তাই যুগে যুগে প্রাধান্য পেয়েছে নান্দনিকতা। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে বহু দৃষ্টিনন্দন মসজিদ। এর মধ্যে ২০টির বিবরণ তুলে ধরা হলো প্রিয়.কমের পাঠকদের কাছে। 

পুচং পেরদানা মসজিদ, মালয়েশিয়া

মালয়েশিয়ার পুচং শহরে অবস্থিত মসজিদটি মসজিদ আস-সালাম নামেও পরিচিত। দেশটির নান্দনিক স্থাপনাগুলোর মধ্যে এটি অন্যতম।

মালয়েশিয়ায় দৃষ্টিনন্দন স্থাপনার মধ্যে অন্যতম এ মসজিদটি। ছবি: সংগৃহীত

 

দ্য গ্রেট মস্ক অব শিয়ান, চায়না

মসজিদটি ৭৬২ খ্রিস্টাব্দে টংকার রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছে। পরে মিং রাজবংশের রাজত্বকালে এটি পুনর্নির্মাণ করা হয়। মসজিদটির দেয়াল ১২ হাজার বর্গমিটারের, যেখানে পবিত্র কোরআনের সব আয়াত লেখা রয়েছে।

মসজিদটির দেয়াল ১২ হাজার বর্গ মিটারের, যেখানে পবিত্র কোরআনের সকল আয়াত লেখা রয়েছে। ছবি: সংগৃহীত

 

লন্ডন কেন্দ্রীয় মসজিদ

লন্ডন শহরে অবস্থিত এই মসজিদটি লন্ডন মুসলিম সেন্টার ও মারিয়াম সেন্টারের সঙ্গে সংযুক্ত। এটি ইউরোপের অন্যতম বৃহত্তম, যেখানে একসঙ্গে সাত হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

মসজিদটি লন্ডন মুসলিম সেন্টার এবং মারিয়াম সেন্টারের সাথে সম্মিলিতভাবে যুক্ত। ছবি: সংগৃহীত

ক্রিস্টাল মসজিদ, মালয়েশিয়া

ক্রিস্টালের সঙ্গে স্বচ্ছ কাচ ও স্টিল দিয়ে বানানো হয়েছে মসজিদটি। স্বচ্ছতার কারণেই মসজিদটির এমন নামকরণ করা হয়েছে। মালয়েশিয়ার তেরেনগানু এলাকার ‘পোলা ও ওয়ান ম্যান’ দ্বীপে দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের অপূর্ব এই নিদর্শন।

স্বচ্ছতার কারণেই মসজিদটির নাম দেয়া হয়েছে ক্রিস্টাল মসজিদ। ছবি: সংগৃহীত

 

কুলশরিফ মসজিদ, রাশিয়া

ষোড়শ শতকে নির্মাণের সময় রাশিয়ার কাজানের কুলশরিফ মসজিদটি ছিল গোটা উইরোপে সবচেয়ে বড়। একটি মিনার ও চারটি গম্বুজবিশিষ্ট মসজিদটি ইসলামী স্থাপত্যের অপূর্ব নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ইসলামী স্থাপত্যের অপূব নিদর্শন হিসেবে বিবেচিত হয় মসজিদটি। ছবি: সংগৃহীত

 

মারে মসজিদ, অস্ট্রেলিয়া

অনেকটা ছনের ঘরের মতো দেখতে স্থাপনাটিকে অস্ট্রেলিয়ায় প্রথম মসজিদ হিসেবে ধারণা করা হয়। এটি ১৮৬১ সালের দিকে প্রতিষ্ঠিত হয়।

ধারণা করা হয়, এটি অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত প্রথম মসজিদ। ছবি: সংগৃহীত

 

বুরসা গ্র্যান্ড মস্ক, তুরস্ক

বুরসা মসজিদটি ২০ গম্বুজবিশিষ্ট। এটি স্থাপত্যশৈলীর চমৎকার এক নিদর্শন।

এটি বিশ গুম্বুজবিশিষ্ট মসজিদ। ছবি: সংগৃহীত

 

দ্য গ্রেট মস্ক অব কর্ডোভা, স্পেন

রাজা ফার্ডিনান্ড ও রানি ইসাবেলার আমলে মুসলমানরা পরাজিত হওয়ার পর মসজিদটিকে গির্জায় পরিণত করা হয়। এই স্থাপত্যশিল্পটিকে এখনো মসজিদ হিসেবেই গণ্য করে অনেকে।

স্থাপত্যশিল্পটিকে এখনও মসজিদ হিসেবেই গণ্য করা হয়। ছবি: সংগৃহীত

 

উমাইয়া মসজিদ, দামেস্ক

সিরিয়ার দামেস্কে অবস্থিত উমাইয়া মসজিদটি গ্রেট মসজিদ হিসেবেও পরিচিত। এটি দামেস্কের প্রাচীন শহরে অবস্থিত, যা বিশ্বের বৃহত্তম ও প্রাচীন মসজিদগুলোর একটি।

মসজিদটি দামেস্কের পুরাতন শহরে অবস্থিত। ছবি: সংগৃহীত

 

জহির মসজিদ, মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রাচীন মসজিদগুলোর একটি জহির মসজিদ। এটি দেশটির কেদাহ রাজ্যে অবস্থিত।

মসজিদটি মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অবস্থিত। ছবি: সংগৃহীত

 

নুসরাত জাহান মসজিদ, কোপেনহেগেন

একটু ব্যতিক্রমী ডিজাইনে তৈরি করা হয়েছে মসজিদটি। এটি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরে অবস্থিত। নুসরাত জাহান মসজিদটি মাশরুমের মতো গম্বুজবিশিষ্ট।

 নুসরাত জাহান মসজিদটি মাশরুম গম্বুজবিশিষ্ট। ছবি: সংগৃহীত

 

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, আবুধাবি

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ‎সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত। মসজিদটির নামকরণ করা হয় আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপ্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে।

মসজিদটির নামকরণ করা হয়েছে আরব আমিরাত এর প্রয়াত রাষ্ট্র প্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাইয়ানের নামে। ছবি: সংগৃহীত

 

সুলায়মানিয়া মসজিদ, ইস্তাম্বুল

১৫৫০ থেকে ১৫৫৭ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে সুলায়মানিয়া মসজিদ নির্মাণ করা হয়। এটি মুসলিম স্থাপত্যশিল্পের অনন্য কীর্তির পরিচায়ক। এটি ওসমানি খিলাফত আমলে ইসলামী সভ্যতা-সংস্কৃতি বিকাশের অন্যতম মাধ্যম ও অবদান হিসেবে স্বীকৃত।

ওসমানি খিলাফত আমলে ইসলামী সভ্যতা-সংস্কৃতি বিকাশের অন্যতম মাধ্যম ও অবদান হিসেবে স্বীকৃত মসজিদটি। ছবি: সংগৃহীত

 

দ্বিতীয় হাসান মসজিদ, কাসাব্ল্যাঙ্কা

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্ল্যাঙ্কায় বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদটি অবস্থিত। মরক্কোর সবচেয়ে বড় ও বিশ্বের ১৩তম বৃহত্তম মসজিদ এটি। আটলান্টিক মহাসাগরের তীরে গড়ে উঠেছে অনিন্দ্য সুন্দর স্থাপনাটি। 

আটলালিন্টক মহাসাগরের বুক চিরে গড়ে ওঠা অনিন্দ্য সুন্দর স্থাপনা। ছবি: সংগৃহীত

 

শাহ ফায়সাল মসজিদ, ইসলামাবাদ

ফয়সাল মসজিদ পাকিস্তানের বৃহত্তম। এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত। মসজিদটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। তুর্কি স্থপতি ভেদাত ডালোকে এর ডিজাইন করেন। মসজিদটি দেখতে অনেকটা মরুভূমির বেদুঈনদের তাঁবুর মতো।

মসজিদটি দেখতে অনেকটা বেদুঈনদের তাঁবুর মতো। ছবি: সংগৃহীত

 

দ্য ব্লু মস্ক বা নীল মসজিদ, ইস্তাম্বুল

মসজিদটির অফিসিয়াল নাম সুলতান আহমেদ মসজিদ হলেও এটি ব্লু মস্ক বা নীল মসজিদ হিসেবেই বেশি পরিচিত।

মসজিদটি নীল মসজিদ হিসেবেই বেশি পরিচিত। ছবি: সংগৃহীত

 

ডুম অব দ্য রক মস্ক, জেরুজালেম

ডোম অব দ্য রক হলো জেরুজালেমের পুরনো শহরের টেম্পল মাউন্টের ওপর অবস্থিত একটি গম্বুজ। উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ৬৯১ সালে এর নির্মাণ সমাপ্ত হয়। ধারণা করা হয়, এটি ইসলামী স্থাপত্যের সর্বপ্রাচীন নমুনা।

বর্তমানে এটি ইসলামী স্থাপত্যের সর্বপ্রাচীন নমুনা। ছবি: সংগৃহীত

 

আল আকসা মসজিদ, জেরুজালেম

আল-আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত মসজিদটি। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এটি মুসলমানদের প্রথম কেবলা।

আল-আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। ছবি: সংগৃহীত

 

মসজিদে নববি, মদিনা

মসজিদে নববি মহানবী হজরত মোহাম্মদ (সা.) প্রতিষ্ঠিত মসজিদ। এটি বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববির স্থান।

মসজিদে নববী মুহাম্মদ (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ। ছবি: সংগৃহীত

 

মসজিদ আল হারাম, মক্কা

এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম মসজিদ। ইসলাম ধর্মের অনুসারীদের কাছে সবচেয়ে পবিত্র স্থানও এটি।

মসজিদুল হারাম। ছবি: সংগৃহীত

সূত্র: হাই কনজাম্পশন

প্রিয় সংবাদ/আজহার