ছবি সংগৃহীত
৪ কোটি ৯০ লক্ষ বছর পুরনো তেলাপোকার ফসিল আবিষ্কার
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৪, ০৭:৪৭
আপডেট: ১২ জানুয়ারি ২০১৪, ০৭:৪৭
আপডেট: ১২ জানুয়ারি ২০১৪, ০৭:৪৭
বিলাসী ছোটগল্পে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইন- "অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।” অতিকায় হস্তি বা ম্যামথরা টিকে থাকতে পারে নি; কিন্তু তেলাপোকা সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত পৃথিবীতে বহাল তবিয়তে টিকে আছে বিবর্তন প্রক্রিয়ায় বড় ধরণের কোনো শারীরিক পরিবর্তন ছাড়াই! সম্প্রতি উওর আমেরিকায় ৪ কোটি ৯০ লক্ষ বছর আগে বসবাস করা তেলাপোকার ফসিল আবিষ্কারের ফলে প্রাচীন পৃথিবীতেও যে তেলাপোকা টিকে ছিল তার আরেকটা চমৎকার প্রমাণ পাওয়া গেল! Ectobius গণভুক্ত তেলাপোকার প্রজাতি পৃথিবীতে খুবই সাধারণ। ইউরোপের উত্তর প্রান্ত থেকে শুরু করে আফ্রিকার দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত জায়গাজুড়ে এদের দেখা মেলে।

- ট্যাগ:
- বিজ্ঞান
- প্রাণী জগৎ
- তেলাপোকা
- ফসিল
৩৪ মিনিট আগে