ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ৩৭৫ : সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:০৮
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:০৮

আরবি হাদিস عَن أَبي مُوسَى الأَشعَرِي رضي الله عنه أَنَّ النَّبِيِّ ﷺ، قَالَ: «إِنَّمَا مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَجَلِيسِ السُّوءِ، كَحَامِلِ المِسْكِ، وَنَافِخِ الْكِيرِ، فَحَامِلُ الْمِسْكِ: إمَّا أنْ يُحْذِيَكَ، وَإمَّا أنْ تَبْتَاعَ مِنْهُ، وَإمَّا أنْ تَجِدَ مِنْهُ رِيحاً طَيِّبَةً، وَنَافِخُ الكِيرِ : إمَّا أنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإمَّا أنْ تَجِدَ مِنْهُ رِيحاً مُنْتِنَةً». مُتَّفَقٌ عَلَيهِ বাংলা অনুবাদ আবু মূসা আশআরি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হল, কস্তুরী বহনকারী (আতরওয়ালা) ও হাপরে ফুৎকারকারী (কামারের) ন্যায়। কস্তুরী বহনকারী (আতরওয়ালা) হয়তো তোমাকে কিছু দান করবে অথবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর হাপরে ফুৎকারকারী (কামার) হয়ত তোমার কাপড় পুড়িয়ে দেবে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে।’’ [বুখারি ২১০১, ৫৫৩৪, মুসলিম ২৬২৮, আহমদ ১৯১২৭, ১৯১৬৩]