ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ১৮ : মক্কা বিজয়ের পর বাকী রয়েছে জিহাদ ও নিয়ত

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৪, ১৭:২০
আপডেট: ২৬ জানুয়ারি ২০১৪, ১৭:২০

আরবি হাদিস وعَن عَائِشَةَ رَضِيَ الله عَنهَا قَالَت: قَالَ النَّبِيُّ ﷺ: «لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا».متفق عليه বাংলা অনুবাদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর (মক্কা থেকে) হিজরত নেই; বরং বাকী রয়েছে জিহাদ ও নিয়ত। সুতরাং যদি তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হয়, তাহলে তোমরা (জিহাদে) বেরিয়ে পড়।’’ [বুখারি ৩০৮০, ৩৯০০, ৪৩১২, মুসলিম ১৮৬৪] নোট : মক্কা বিজয়ের পর আর হিজরত নেই’ এর অর্থ এই যে, মক্কা এখন ইসলামী রাষ্ট্রে পরিণত হল। ফলে এখান থেকে মুসলিমরা আর হিজরত করতে পারবে না।