ছবি সংগৃহীত
হাদিসে রাসুল [সা.] নং- ১০৫ : শহীদের মর্যাদা
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০১৪, ১৬:৩৩
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৪, ১৬:৩৩
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৪, ১৬:৩৩
আরবি হাদিস عَن جَابِرٍ رضي الله عنه، قَالَ : قَالَ رَجُلٌ لِلنَّبِي ﷺ يَومَ أُحُد : أَرَأيتَ إنْ قُتِلتُ فَأَيْنَ أَنَا ؟ قَالَ: «في الجنَّةِ» فَأَلْقَى تَمَرَاتٍ كُنَّ في يَدِهِ، ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ . مُتَّفَقٌ عَلَيهِ বাংলা অনুবাদ জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উহুদ যুদ্ধের দিন এক সাহাবি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, আপনি বলুন! আমি যদি (কাফেরদের হাতে) মারা যাই, তাহলে আমি কোথায় যাব? তিনি বললেন, জান্নাতে। এ কথা শোনামাত্র তিনি তাঁর হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন। তারপর (কাফেরদের সাথে) যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন। [বুখারি৪০৪৬, মুসলিম ১৮৯৯, নাসায়ি ৩১৫৪, আহমদ ১৩৯০২, মুওয়াত্তা মালেক ১০১৪]
১২ মিনিট আগে