ছবি সংগৃহীত
সুন্দরী স্ত্রী/প্রেমিকা থাকার কারণে যে ৭টি বিব্রতকর সমস্যায় পড়বেন আপনি!
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:০৮
ছোট বেলা থেকেই গায়ের রঙটা বেশ কালো আপনার। তাই মায়ের খুব শখ ছিলো আপনার জন্য সুন্দরী বউ আনবে ঘরে। যেমন কথা তেমন কাজ। খুব সুন্দরী একটি মেয়েকে আপনার বউ করে ঘরেও আনা হলো। বেজায় খুশি আপনি আপনার সুন্দরী বউ নিয়ে। কিন্তু কিছুদিন সংসার করার পরই বুঝতে পারলেন যে সুন্দরী বউ মানেই নির্ঝঞ্ঝাট সুখী পরিবার নয়। সুন্দরী বউ ঘরে তোলার পর থেকে নানা রকম মানসিক ও সামাজিক সমস্যায় অতিষ্ট হয়ে গিয়েছে আপনার জীবন। এমন হবে আগে তো বোঝা যায়নি! আমাদের সমাজে বিয়ের বাজারে "ডানা কাটা পরীদের" দাম অনেক বেশি। আর তাই যেমন করেই হোক একজন সুন্দর বউ আনার স্বপ্নে বিভোর থাকেন প্রায় সব পুরুষরাই। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন অন্যদের চোখে স্বামীর চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন স্ত্রী। আসুন জেনে নেয়া যাক স্ত্রী/প্রেমিকা যখন আপনার চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয় তখন কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে।

পারিবারিক সমস্যা
প্রেমিকা যদি আপনার চাইতে অনেক বেশি সুন্দর হয় তাহলে প্রেমিকার পরিবার থেকে আপনাকে মেনে নিতে চাইবে না সহজে। সুন্দরী মেয়েদের অভিভাবকরা তাদের মেয়ের জন্য সুন্দর ছেলে খুঁজে থাকেন। আর তাই আপনার চেহারা যদি ভালো না হয় তাহলে মেয়ের পরিবার থেকে আপনাকে নানান রকম আপত্তিকর কথা শুনতে হতে পারে।সামাজিক বিতর্ক
আপনার স্ত্রী/প্রেমিকা যদি আপনার চাইতে অনেক বেশি আকর্ষণীয় হয় তাহলে নানান রকমের কটু বিতর্কও হয়। এক্ষেত্রে সমাজের মানুষজন বলা বলি করতে থাকে ‘এতো সুন্দর মেয়েটা এটা কি বিয়ে করেছে’ কিংবা ‘ দুজনকে একদমই মানাচ্ছে না!' সমাজের মানুষের এসব বিতর্ক আপনি চাইলেও এড়াতে পারবেন না।অমূলক সন্দেহ
স্ত্রী/প্রেমিকা খুব বেশি আকর্ষণীয় ও সুন্দরী হলে পুরুষদের মনে অমূলক সন্দেহের জন্ম নিতে পারে। স্ত্রী/প্রেমিকার বন্ধু, সহকর্মীদের কে নিয়ে অহেতুক মনের মাঝে নানান রকম অমূলক সন্দেহের উদ্রেক হতে পারে এক্ষেত্রে।হীনমন্যতা
স্ত্রী/প্রেমিকা যদি আপনার চাইতে আকর্ষণীয় হয় তাহলে আপনি সারাক্ষণই হীনমন্যতায় ভুগতে পারেন। আপনার অজান্তেই আপনার মন হীনমন্যতায় ভোগা শুরু করবে। ফলে নানান রকম সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক অনুষ্ঠানে আপনি মানুষজনের সামনে যেতে চাইবেন না। মনের কোনো এক কোণে স্ত্রীর প্রতি হিংসা জন্মে যেতে পারে আপনার।