ছবি সংগৃহীত
সাইট রিভিউঃ বই কিনবেন? অর্ডার দিন অনলাইনে এবং পেয়ে যান ঘরে বসেই!
আপডেট: ২১ মার্চ ২০১৩, ০৮:৩৮
এইতো বছর দুই আগের কথাই যদি চিন্তা করেন বই কিনতে হলে সেই নীলক্ষেত যেতে হবে। ঢাকার বাইরে থাকলেতো কথাই নেই। কাছের দোকানের মাধ্যমে বই আনাতে আনাতে প্রায় মাসখানেক লেগেই যেত। তাও সব সময় মনের মতো বই পাওয়া যেত এমনটাও নয়।
দিন বদলিয়েছে। ট্রাফিক জ্যাম অতিক্রম করে সেই দূরের লাইব্রেরী থেকে বই কেনার দিনও এখন নেই বলা যায়। ই-কমার্স সাইটের বদৌলতে এখন সব কিছুই কেনা যায় ঘরে বসেই। বইও তার ব্যতিক্রম নয়। আপনি ইচ্ছে করলেই এখন ঘরে বসেই যে কোন বই কিনতে পারেন কোন ঝামেলা ছাড়াই!
বইমেলা হয় বছরে একবার তাও সেই শাহবাগ। ঢাকার বাইরের মানুষতো চিন্তাই করতে পারে না। আমি যদি বলি বইমেলা এখন সাড়া বছর জুড়ে তাহলে অবাক হবেন? আর এই বইমেলা সাড়া বাংলাদেশ জুড়েই!
হ্যা আমি অনলাইন ই-বুক স্টোরগুলার কথাই বলছি। যা পুরোপুরি পালটে দিয়েছে বই কেনার অভিজ্ঞতা। উল্লেখযোগ্য ই-বুক স্টোরগুলোর বর্ণনা দেয়া হলো।
রকমারি.কম(rokomari.com):
অনলাইন ই-বুক স্টোর সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে সাইটের কথা উঠে আসে তা হচ্ছে rokomari.com। গত বছরের শুরুর দিকে চালু হওয়া এই সাইটটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বস্ত সার্ভিসের জন্য। বেশ কিছু ইউনিক ফিচারের জন্য ক্রমেই বই কেনার জন্য অন্যতম অনলাইন বুক স্টোর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে রকমারি.কম। rokomari.com সাইটে প্রবেশ করার পর দেখা যায় ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন বিষয়ের বইগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। শুধু বইই নয় বিভিন্ন বিষয়ের যেমন মিউজিক, ছবি, নাটকের সিডি/ডিভিডিও দেখা যাবে সাইটে। বাংলা এবং ইংরেজি দুই রকম ভার্শনেই সাইটটি ভিজিট করা যাবে। 'ক্যাশ অন ডেলেভারি' নামের যেই চমৎকার ফিচারটি রকমারিতে রয়েছে তা হচ্ছে, বই অর্ডার দেয়ার পরই টাকা পরিশোধ করতে হবে না! বইটি যখন গ্রাহকের কাছে পৌছবে শুধুমাত্র তখনি গ্রাহককে বইয়ের মূল্য পরিশোধ করতে হবে। আরেকটি অসাধারণ ফিচার হচ্ছে হোম/অফিস ডেলেভারি। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন বই ডেলেভারি চার্জ মাত্র ৩০ টাকা! শুধু তাই নয় আপনি যে পরিমাণই বই কিনেন না কেন চার্জ ৩০টাকাই। ২-১০ দিনের মধ্যে পৌছে যাবে আপনার কাংখিত বই সমূহ। 'প্রিয় জনকে বই/সিডি উপহার দিন' নামের মজার এবং কাজের একটি সার্ভিসও রয়েছে রকমারি.কমে। কেউ যদি প্রিয় জনকে বই উপহার দিয়ে মুগ্ধ করতে চায় তাহলে সেই ব্যবস্থাও রয়েছে। এক্ষেত্রে প্রথমেই বিকাশের মাধ্যমে গ্রাহককে মূল্য পরিশোধ করে দিতে হবে। মূল্য পরিশোধের বিকাশ নাম্বার হচ্ছে ০১৮৪১১৮৮৮৫১। বিস্তারিত জানতে ফোন করা যাবে ০১৮৪১১১৪১১১৪ নাম্বারে। একুশে বই মেলা ২০১৩ উপলক্ষে সাড়া মাস জুড়ে চলছে ২৫% মূল্য হ্রাস অফার! এছাড়াও সব সময়ই বাজারমূল্যের চেয়ে কয়েক শতাংশ কম মূল্যে বই কেনা যায় রকমারি.কম থেকে। কিভাবে বই/সিডি কিনবেন? খুব সহজ। নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। তারপর পছন্দের বইগুলোর লিস্ট করে অর্ডার দিতে হবে। ব্যস বাকিটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কলিং বেলের শব্দ শুনুন বই গ্রহণ করুন তারপর মূল্য পরিশোধ করুন। বিস্তারিত জানতে কাস্টমার কেয়ারে ফোন দেয়া যাবে ০১৮৪১১১৫১১৫ নাম্বারে। রকমারি থেকে বই কিনেছেন এমন একজন ক্রেতার মতামতঃ ঘরে বসে বই পা্ওয়ার আনন্দই অন্যরকম। যেদিন প্রথম আপনাদের বই পেলাম, মনটা আনন্দে ভরে উঠেছিল।আসলে অনেকদিন আগেই এ রকম একটি সিস্টেম দরকার ছিল।আপনাদের ওয়েব সাইটটিও চমৎকার। রকমারির প্রত্যেক সদস্যের প্রতি রইল শুভেচ্ছা /কৃতজ্ঞতা। আপনাদের সঙ্গে রইব চিরকাল। -ইমন, BUET নিত্য নতুন চমকের মধ্যে এখন রয়েছে 'রকমারি ডট কম অনলাইন রিভিউ প্রতিযোগীতা- ফেব্রুয়ারী ২০১৩'। একজন প্রতিযোগী যে কোন বইয়ের উপর রিভিউ লিখতে পারবেন।রিভিউ লিখে www.rokomari.com থেকে ঐ বইটি খুঁজে বের করে রিভিউ অপশনে লেখাটি পোষ্ট করতে হবে। রিভিউয়ের ন্যুনতম শব্দসীমা ২০০। একজন পাঠক যতগুলো ইচ্ছা রিভিউ লিখতে পারবেন। রিভিউগুলো ফেসবুকে শেয়ারেরও অপশন থাকবে। পাঠক চাইলে তার রিভিউটি ফেসবুকে শেয়ার করতে পারবেন। অথবা রিভিউয়ের লিংকটি ব্লগেও শেয়ার করতে পারবেন। সময়সীমাঃ ফেব্রুয়ারী ১- মার্চ ২৪। ফলাফল ঘোষনা করা হবে ২৬ মার্চ। পুরস্কারঃ ১ম পুরস্কার- রকমারি থেকে নিজের পছন্দমত এককালীন ১০ হাজার টাকার বই কেনার সুযোগ। ২য় পুরস্কার- রকমারি থেকে নিজের পছন্দমত এককালীন ৫ হাজার টাকার বই কেনার সুযোগ। ৩য় পুরস্কার- রকমারি থেকে নিজের পছন্দমত এককালীন ২ হাজার টাকার বই কেনার সুযোগ। ৪র্থ-১০ম পুরস্কার- রকমারি থেকে নিজের পছন্দমত এককালীন ১ হাজার টাকার বই কেনার সুযোগ। প্রতিযোগ সংক্রান্ত যে কোন জিজ্ঞাসার জন্য যোগাযোগ: ০১৮৩৩ ১৬৮ ১৯০ অথবা চিঠি লিখতে পারেন [email protected] ঠিকানায়। কিনুন বই অনলাইনে এবং বাচুন ট্রাফিক জ্যাম থেকে!এখনি.কম(akhoni.com):
বাংলাদেশের প্রথম ই-কমার্স সাইট হিসেবে প্রতিষ্ঠিত akhoni.com এখন ডিল সাইটগুলোর মধ্যে সেরা বলা যায়। ১৯০০০০+ ফেসবুক লাইকই প্রমাণ করে দেয় এই সাইটটির জনপ্রিয়তা এবং অবস্থান। এখনই ডট কমের মূল ইংরেজি ভাসর্নের পাশাপাশি রয়েছে এর বাংলা ভার্সন। এই বাংলা ভার্সন এর পুরো ইন্টারফেসটি বাংলা এবং সকল তথ্য বাংলায় রয়েছে। সাইটে ঢুকলেই উপরে বাংলা ইংরেজি ইন্টারফেস পরিবর্তন করে নেয়া যাবে যে কোন সময়। এখনই ডট কমে http://www.akhoni.com প্রতিদিন বিভিন্ন আকর্ষণীয় পণ্যের উপর বিশেষ ডিসকাউন্ট বা মূল্যছাড়ে কেনাকেটা করা যায়! দেশের স্বনামধন্য নানা প্রতিষ্ঠানের খাবার, ভ্রমণ, বিনোদন, স্বাস্থ্যসেবা, ফিটনেস সেন্টার, বিউটি পার্লারসহ অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন বিশেষ মূল্য ছাড়ের মাধ্যমে। বিভিন্ন ক্যাটাগরীর ভিড়ে 'বই' বিভাগটিও এই সাইটে রয়েছে। অর্থাৎ এই সাইটের মাধ্যমে অন্যান্য পণ্যের পাশাপাশি বইয়েরও অনেক বিশাল কালেকশন রয়েছে যা অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই পাওয়া যাবে। 'Book' ক্যাটাগরিতে গেলেই দেখতে পাওয়া যাবে বইয়ের বিশাল সম্ভার। এখনই ডট কমে মূল্য পরিশোধ এর জন্য রযেছে বেশ কিছু মূল্য পরিশোধ বা পেমেন্ট পদ্ধতি। ক্রেতা যে কোন ব্যাংকের লোকাল বা ইন্টারন্যাশনাল ডেভিড বা ক্রেডিট ভিসা কার্ড/ মাস্টার কার্ড/ ডিবিবিএল নেক্সাস কার্ড দিয়ে অনায়াসে ও নিরাপদে মূল্য পরিশোধ করতে পারেন। এখনই ডট কম গ্রাহকের কার্ডের কোন তথ্য সংরক্ষণ করে না তাই এটি সম্পূর্ণ নিরাপদ। আপনার যদি কোন ব্যাংক একাউন্ট নাও থাকে কোন সমস্যা নেই আপনি বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার মূল্য পরিশোধ করতে পারবেন সহজেই। আর আপনি আপনার কেনা পণ্যটি পাবেন ঘরে বসেই। এছাড়া এখনই ডট কমের বিশেষ “ক্যাশ অন ডেলিভারির” এর মাধম্যে ক্রেতা ঘরে বসেই পেমেন্ট করতে পারবেন। আপনি ঘরে বসে বা আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় সরবরাহকারীর হাত থেকে কুপন বা পণ্য বুঝে পাবার সময় হাতে হাতে দাম দেবার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে অতিরিক্ত কোন চার্জ দিতে হবে না কেবল মাত্র উল্লেখিত টাকা পরিশোধ করতে হবে। যে কোন প্রয়োজনে হটলাইনঃ ০৯৬১১৫৫৭৭৮৮। মেতে উঠুন অনলাইন বাজারে!বুকশেল্ফ লিমিটেড (www.bookshelfbd.com):
এই সাইটটির বয়স বেশিদিন না হলেও এরই মধ্যে বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে। সকল ফিচার অনেকটা রকমারি.কমের মতোই। বইমেলা ২০১৩ এর নতুন বইয়ের কালেকশনগুলোও পাওয়া যাচ্ছে এই সাইটে। ‘সবার হাতে বই’ শ্লোগানকে সামনে রেখে বুকশেল্ফ লিমিটেড গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। বিস্তারিত জানতে ফোন করা যাবে ০১৮৪১০৯৯৯০৩ নাম্বারে।ইবইঘর.কম(www.eboighor.com):
এখানে পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজের যাবতীয় সব পাঠ্যপুস্তক। বাংলাদেশে বেশ কয়েকটি অনলাইন বুক স্টোর রয়েছে কিন্তু পাঠ্যবইয়ের উপর দেশের সর্বপ্রথম ও একমাত্র বিশেষায়িত শপিং পোর্টাল হল ইবইঘর.কম।এখানে পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, BBA, MBA, TOFEL, IELTES, GRE এবং সকল বিশ্ববিদ্যালয়ের বইসূমহ। সাইটটিতে বর্তমানে ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ও ভার্সিটি প্রায় সকল বই রয়েছে এবং শীঘ্রই আরো বই যোগ হতে যাচ্ছে। এছাড়া আপনি যদি আপনার প্রয়োজনীয় বইটি সাইটে খুজে না পান তবে তাদের ইমেইল বা ফোনের মাধ্যমে জানালে তারা ব্যবস্থা করে দিবে। ক্যাশ অন ডেলেভারি সহ অন্যান্য ফিচারতো থাকছেই। বিস্তারিত জানতে হটলাইনঃ ০১৯১৮ ৯৯৩৩২২। এমন আরো কয়েকটি সাইট রয়েছে। যেমন http://www.boi-mela.com/ যেখানে বলা হয়েছে প্রায় ১০০০০ বইয়ের সংগ্রহ। এছাড়াও http://digitalboimela.com নামের একটি সাইট রয়েছে যেখান থেকেও বই কেনা যায়। সব শেষে বলা যায় জয় হোক অনলাইনের। ঘরে ঘরে পৌছে যাক বই বিনা বাধায় এবং মুহুর্তেই! হ্যাপি অনলাইন শপিং!- ট্যাগ:
- রিভিউ
- প্রযুক্তি
- Services
- e-book store