ছবি সংগৃহীত
ভালোবাসায় প্রতারিত হওয়ার পর অবশ্যই করবেন যে ৬টি কাজ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:১৮
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:১৮
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:১৮
এতোগুলো বছরের বিশ্বাসটা নিমিষেই ভেঙে দিলো সে। তাকে অন্ধ বিশ্বাস করার এই প্রতিদান পাবেন সেটা কোনো দিনও ভাবতে পারেননি আপনি। মনটাই ভেঙ্গে গেছে আপনার। জীবনের সব কিছুই খুব অর্থহীন লাগছে। কেন এমন হলো? এমন পরিস্থিতিতে যে কেউ পড়তে পারেন যে কোনো সময়। প্রেমের ক্ষেত্রে কিংবা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার স্বীকার হওয়ার ঘটনা হরহামেশা ঘটছে। যে কারো জীবনেই আসতে পারে এধরনের বিপর্যয়। আর তাই জীবনের এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে নিজেকে মানিয়ে নেয়া উচিত। মনটাকে শক্ত করে এগিয়ে চলা উচিত সামনের দিকে। আসুন জেনে নেয়া যাক প্রেমে প্রতারিত হলে কোন ৬টি কাজ অবশ্যই করা উচিত সেই সম্পর্কে।

ভুলেও পেছনে ফিরে তাকাবেন না
সম্পর্কে প্রতারণার স্বীকার হয়েছেন? ভুলেও সম্পর্কের দিকে পেছনে ফিরে তাকাবেন না। একবার সম্পর্ক ভেঙ্গে অনেকটা পথ সামনে এগিয়ে যাওয়ার পর পেছনে তাকিয়েছেন তো মরেছেন। আবারো সেই ভুল সম্পর্কের মায়ায় জড়িয়ে যাবেন আপনি পেছনে ফিরে তাকালে।নিজেকে দোষ দেবেন না
অনেকেই সম্পর্কে প্রতারণার শিকার হয়। কিন্তু প্রতারকের প্রতি মানসিক দূর্বলতার কারণে নিজেকে দোষারোপ করতে থাকে প্রতিনিয়ত। তারা মনে করে তাদের কোনো ভুলের কারণেই সঙ্গী প্রতারণা করেছে। এবং এটা নিয়ে তারা সারাক্ষণ মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে যা একেবারেই উচিত নয়। অন্যের প্রতারণার দোষের ভাগীদার বানাবেন না নিজেকে। যেই ব্যক্তি প্রতারক সে সব পরিস্থিতিতেই প্রতারণা করে। তাই নিজেকে অহেতুক দোষারোপ করা উচিত নয়।নিজেকে সময় দিন ও ভালোবাসুন
সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার স্বীকার হলে নিজেকে প্রচুর সময় দিন। নিজেকে মাঝে মাঝে ট্রিট দিন আপনার প্রিয় কোনো খাবারের। কিছুদিনের জন্য ডায়েটিং করার প্রয়োজন নেই। নিজের পছন্দের ভালো খাবারগুলো মন ভরে খান। এছাড়াও নিজের জন্য কেনাকাটা করুন। নিজের ত্বক ও চুলের যত্ন নিন এবং আত্মীয় স্বজন ও বন্ধুদেরকে সময় দিন। আপনি যে সব বিষয়ে আনন্দ খুজে পান সেগুলোর প্রতি মনোযোগী হয়ে উঠুন এসময়ে।বিষয়টি লুকাবার চেষ্টা করবেন না
প্রতারণার স্বীকার হয়েছেন? পরিবার ও বন্ধুরা আপনাকে ক্রমাগত বিষয়টি নিয়ে জিজ্ঞেস করছে? বলে দিন তাদেরকে সব কিছু। নিজের মনের ভেতরে বিষয়টি চেপে রাখলে মানসিক কষ্ট বাড়বে। বরং সবার সঙ্গে আলোচনা করুন। এতে আপনার মনটা হালকা হবে এবং ভালো কিছু উপদেশ ও পাবেন।
আবারো তাকে বিশ্বাস করবেন না
যে ব্যক্তি একবার আপনার সাথে প্রতারণা করেছে তাকে পুনরায় বিশ্বাস করার মত বড় বোকামী করবেন না। সে হয়তো আপনাকে অনেক আশ্বাস ও ভরসা দেবে। কিন্তু তার জালে পা দিয়ে আপনার আবারও বড়ো কোনো ক্ষতি হয়ে যেতে পারে।হুট করে নতুন সম্পর্কে জড়াবেন না
একটি সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার শিকার হলে অনেকেই প্রতিশোধ নেয়ার জন্য কিংবা সময় কাটানোর জন্য অন্য আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলে। এই ভুল করা উচিত না একদমই। কারণ তাড়াহুড়া করে করা এ ধরণের সম্পর্ক আপনার জীবনে কোনো সুফল বয়ে আনবে না। বরং যার সাথে হুট করে সম্পর্ক করেছেন সে প্রতারিত হবে। তাই এই পরিস্থিতিতে হুট করে কোনো সম্পর্কে জড়ানো উচিত না। ফোটো ক্রেডিট - কলকাতা ওয়েডিঙ
৭ ঘণ্টা, ১৮ মিনিট আগে
৭ ঘণ্টা, ২৭ মিনিট আগে
৭ ঘণ্টা, ২৮ মিনিট আগে
৮ ঘণ্টা, ১০ মিনিট আগে
৮ ঘণ্টা, ১১ মিনিট আগে
১৭ ঘণ্টা, ২৯ মিনিট আগে
১৭ ঘণ্টা, ৩৭ মিনিট আগে
১৮ ঘণ্টা, ৬ মিনিট আগে
১৮ ঘণ্টা, ৩১ মিনিট আগে