ছবি সংগৃহীত
বিজ্ঞান প্রতিদিন- এবার ঘরেই তৈরি করে নিন বডি লোশন/ক্রিম!
আপডেট: ০৯ জানুয়ারি ২০১৪, ০৪:১৫
এই শীতে ত্বকের অবস্থা হয়ে যায় একেবারেই করুণ। আর্দ্রতা ধরে রাখতে হিমশিম খায় শরীর। আর আমরা ত্বকে হরেক রকমের ক্রিম, লোশন ইত্যদি ব্যবহার করে থাকি। এসব রাসায়নিকে ভর্তি প্রসাধনী যে আমাদের ত্বকের বারোটা বাজিয়ে দিতে পারে সেটা জানা কথা। কিন্তু শীতে ক্রিম না ব্যবহার করেও উপায় নেই। তাহলে কী করা যেতে পারে? নিজেই তৈরি করে নিন না ঘরোয়া ক্রিম বা বডি লোশন! তৈরি করতে যেমন মজা, তেমনি এটা শীতের ছোবল থেকে আপনার ত্বককে রক্ষা করতেও পটু। বিজ্ঞান মানেই কি কেবল ভারী ভারী বইয়ের মাঝে থাকা দুর্বোধ্য সব নিয়মনীতি? নাকি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা মানেই শুধু ফিটফাট ল্যাবরেটরি আর বোতলে বোতলে ভরা সব রাসায়নিক? কোনটাই নয়! একদম সাধারণ কিছু উপাদান দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন মজাদার একেকটি বৈজ্ঞানিক পরীক্ষা। আর এই কাজ টি করার জন্য কোনও ল্যাবরেটরি প্রয়োজন হবে না, আপনার নিজের রান্নাঘরটিই যথেষ্ট!
যা যা লাগবে

যা করতে হবে
১) চুলায় কম আঁচে একটা সসপ্যান চড়ান। এর মাঝে নারিকেল তেল আর কোকো বাটার/ মাখন দিয়ে দিন। গলে না যাওয়া পর্যন্ত নাড়ুন। ২) আচ থেকে নামিয়ে নিন। ভিটামিন এ তেল এবং এসেনশিয়াল অয়েল যোগ করুন। ৩) ঘরে কয়েক ঘণ্টা রেখে দিন, জমে ক্রিমের মতো হয়ে আসবে। ১০ মিনিট ফ্রিজে রেখে দিলেও মোটামুটি একই কাজ হয়। ৪) পুরনো একটা ক্রিমের কৌটায় ভরে রেখে দিন।তারপর........
