ছবি সংগৃহীত

ফ্রেমে ফ্রেমে ঘরের ফ্যাশন

কুদরত উল্লাহ
সহ-সম্পাদক, বিনোদন
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৫, ১১:০৩
আপডেট: ১৪ আগস্ট ২০১৫, ১১:০৩

(প্রিয়.কম) পেছনে ফেলে আসা সময়গুলো আমাদের প্রতিদিনই স্মৃতি হয়ে যায়। ফেলে আসা সময়ের অনেক স্মৃতিই থাকে যা আর চাইলেও ফেরত আসেনা। শুধুই মনে পড়ে সেই স্মৃতিগুলো। সেই আনন্দময় মুহুর্তটাকে ক্যামেরায় ধরে রাখলে সেই স্মৃতি বেশ আনন্দ দেয়। প্রিয় সেই মুহুর্তের ছবি তো আর যেমন তেমন ফ্রেমে ধরে রাখা যায়না। তাই কি ধরনের ফ্রেমে ছবিটি রাখলে আরও বেশি সুন্দর দেখাবে সেই টিপসই আজকে দেয়া হলো প্রিয়.কমের পাঠকদের জন্য। হাজার ধরনের স্মৃতি রয়েছে আমাদের। ছোট বেলায় বাবা-মা’র সাথে ঘুরতে যাওয়া। স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু, কলেজের বন্ধু আরও রয়েছে অনেক মজার মুহুর্ত। এই সবই আমাদের পরে তা মনে পড়ে। আরও আছে জন্মদিন, বিবাহ বার্ষিকী সহ আরও নানান অনূষ্ঠান। এই সুন্দর মুহুর্ত গুলো আমরা ক্যামেরায় ধরে রাখতে ভালবাসি। এই ছবি গুলো শুধু মাত্র অ্যালবামের পাতায় ধরে না রেখে সাজাতে পারি নিজের ঘরে। ঘরের দেয়ালে টানানো ছবিটি দেখে হয়তো আপনার মন ভাল হয়ে যেতে পারে। এখন ছবিটি ঘরের দেয়ালে টাঙ্গাতে চাই সুন্দর একটি ফ্রেম। বাজারে এখন অনেক ধরনের ফ্রেম রয়েছে। এই যেমন ধরুন ছোট বেলার কোন ছবি আপনি বেছেঁ নিতে পারেন রঙ্গীন কোন উডেন অথবা ফাইবার ধরনের ফ্রেম। ফ্রেমের একদিকে থাকল আপনার ছোট বেলার ছবিটি আর অন্যদিকে থাকল আপনার পছন্দের কোন কার্টুন ছবি। ভেবে দেখুন তো ব্যাপরাটি খুব মজার হবে না। তবে এই ধরনের ফ্রেমের ছবি গুলো নিজের শোবার ঘরে সাজিয়ে রাখাই ভাল। যদি ড্রয়িং রুমের দেয়ালে কোন ছবি সাজাতে হয় তাহলে বেছে নিতে পারেন একুট স্লিক আর সাধারণ ধরনের ছবির ফ্রেম। এক্ষেত্রে রট আয়রনের ছবির ফ্রেম দিয়ে দেয়ালে সাজানো হলে দেখতে খুব সুন্দর মানাবে কিন্তু। গোল্ডেন বা সিলভার রঙ্গের ফ্রেম গুলো দিয়েও সাজাতে পারেন আপনার ঘরের দেয়াল। আবার দেখা গেল এক সঙ্গে অনেক গুলো ছবি একসাথে সাজাতে চান। কোন চিন্তা নেই। এক্ষেত্রে বাজারে রয়েছে নানা রকমের কাঠের ফ্রেম দিয়ে তৈরি ছবি সাজানোর অনেক ভাল ও সুন্দর ফ্রেম। বর্তমানে কিন্তু ঘড়িকেও ছবি রাখার ফ্রেম হিসেবে ব্যবহার করা যেতে পারে। যা দেখতে অনেকটাই ব্যতিক্রম।

কোন ফ্রেমের কত দাম? ছবির ফ্রেম তো কিনবেন। জেনে নিন কোন ধরণের ফ্রেমের কত দাম। আসলে ছবির ফ্রেমের দাম বলা মুশকিল। দামটা নির্ধারণ করছে আপনি কোন ধরণের ফ্রেম কিনছেন তার উপর। আমার শুধুমাত্র একটা ধারণা দিতে পারি। বর্তমানে বাজারে কোলাজ ফ্রেমের ক্রেতাই বেশি পাওয়া য়ায়। কাঠের ফটো কোলাজ ফ্রেম হলে দাম পড়বে ১৫০০ টাকার মত। স্টিল বা রট আয়রন হলে দাম পড়বে ২০০০ টাকার মত। ভিক্টোরিয়ার যুগের গোল্ডন বা সিলভার ছবির ফ্রেমের দাম পড়বে পাচঁ হাজার টাকার মত। দেয়াল ঘড়ির ফটো ফ্রেমের দাম পড়বে ৩০০০ টাকার মত। তবে সাতশ টাকার মধ্যেও এই ফ্রেম পাবেন। হ্যান্ডলুম ফ্রেমের দাম পড়বে ৩০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এছাড়া একেবারেই আউট অফ দ্য বক্স ধরনের ফ্রেম কিনতে চাইলে দাম পড়বে ১৫০০ টাকার মত। এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধরনের ছবির ফ্রেম বাজারে রয়েছে। যেমন শ্যাম্পেন বোতলের ফ্রেম। এই ধরনের ফ্রেম কিনতে চাইলে অনলানে সার্চ দিলেই পেয়ে যাবেন হাজার রকেমের ফ্রেম। মনে রাখবেন: ১. ঘরের ধরণ অনুযায়ী ফ্রেম সবসময় কিনবেন। ২. ছবির ধরণ অনুযায়ী ফ্রেম কিনবেন। যেমন পরিবারের সাথে তোলা ছবির জন্য এক রকমের ফ্রেম। আর নিজেদের বিবাহ ছবির জন্য আরেক ধরণের ফ্রেম। ৩. কোলাজ ফ্রেম কিনতে পারেন। এক্ষেত্রে অনেকগুলো ছবি একসাথে রাখা য়ায়। ৪. নানা ধরনের কাজে ব্যবহার করা যায় এমন ফ্রেম কিনতে পারেন। যেমন ফুলদানি, গাছ লাগানোর ছোট টব, দেওয়াল ঘড়ি ইত্যাদি। ৫. অনলাই থেকে ছবির ফ্রেম কিনতে পারেন। এতে অনেক সময় ডিসকাউন্ট পাওয়া যায়।