ছবি সংগৃহীত
ফেসবুক: টাইমলাইনের টুকিটাকি, কিছু টানাপোড়েন
আপডেট: ০৫ জানুয়ারি ২০১২, ১০:৪০
ফেসবুক প্রোফাইল। চালু হয়েছে সেই প্রোফাইলের'ডিজিটাল সংস্করণ'। খবরটা সচেতন ফেসবুক ব্যবহারকারীর অগোচর নয়। আর যারা কদাচিৎ লগ ইন করেন ফেসবুকে? তারাও নিশ্চয় এতদিনে মুখোমুখি হয়েছেন সেই চমকের। কী সেই চমক?
চমকের নাম: টাইমলাইন
ফেসবুকের একজন ব্যবহারকারী হিসেবে আপনি জানেন প্রোফাইলের ব্যবহার। কী থাকে সেই প্রোফাইলে? আহামরি কিছু নয়। থাকে আপনার নাম, প্রোফাইলের একটা ক্রোপিং ফটো, আপনার স্কুল কোথায় ছিল, এখন কোথায় পড়েন কিংবা কোথায় জব করেন ইত্যাদি সাধারণ কিছু তথ্য। সেই সাধারণকে অসাধারণ এক চমকে পরিণত করেছে যে সংস্করণ সেটাই ফেসবুক টাইমলাইন।
টাইমলাইনের টুকিটাকি
গত বছরের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হয় ফেসবুক টাইমলাইন। টাইমলাইনের ফলে সাদামাটা প্রোফাইল থেকে এখন এসেছে নতুন প্রোফাইল অভিজ্ঞতা। টাইমলাইনের ফলে আপনার বন্ধুরা আপনাকে এখন আবিষ্কার করবে 'নতুন আপনি' হিসেবে। সচেতন ব্যবহারকারী এতদিনে টাইমলাইন ব্যবহার শুরু করেছেন সানন্দে। আর যারা শুরু করেননি তাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কী আছে এই টাইমলাইনে? চলুন জেনে নেয়া যাক টাইমলাইনের টুকিটাকি।
টাইমলাইন: ডিজিটাল প্রোফাইল
টাইমলাইন আর কিছুই নয় ফেইসবুক প্রোফাইলের ডিজিটাল রূপায়ণ। টাইমলাইন হল নিজেকে প্রকাশের একটি নতুন কৌশল, নিজের বিনিময় করা তথ্যগুলো অন্যভাবে আবিষ্কারের এক নতুন প্লাটফর্ম, প্রিয় মুহুর্তগুলো আরও প্রিয় করে ধরে রাখবার এক অবাধ মাধ্যম। যার সব সুযোগ একসাথে ফেইসবুক আপনাকে দিচ্ছে টাইমলাইনের মাধ্যমে। টাইমলাইনে ডিজিটাল ফটোফ্রেমের মতোই ফুটে উঠবে আপনার প্রতিচ্ছবি।
টাইমলাইন: ফেসবুকে জীবনের গল্প
টাইমলাইনের রয়েছে প্রধান তিনটি অপশন। 'ইউর কাভার', 'ইউর স্টোরি', 'ইউর আ্যাপস.'।
'ইউর কাভার': টাইমলাইনের প্রথম চমক হল 'ইউর কাভার' অপশন। এই কাভার আপনার প্রোফাইলকে আরও নতুন রূপে উপস্থাপন করবে। যা আপনার ছবিকে আরও বিস্তৃত, খোলামেলা এবং আকর্ষণীয় করে দেখাবে আপনার বন্ধুদের কাছে।
'ইউর স্টোরি': ফেসবুকে আপনি কী করেন? নিশ্চয় অনেকের মত আপনারও ইচ্ছে হয় আপনার গল্পগুলো বলতে। প্রতিদিন প্রতিমুহুর্তে ঘটে যাওয়া আপনার জীবনের ঘটনাগুলো বিনিময় করতে বন্ধুদের সাথে। প্রিয় মুহুর্তগুলো স্মরণীয় করে রাখতে চান আপনিও। টাইমলাইনের স্টোরি অপশন বলবে আপনার সেই জীবনের গল্প। আপনি যেমনটি চান ঠিক তেমন করে। ফেসবুকের এই টাইমলাইনকে বলা হয় তাই 'ডিজিটাল স্ক্র্যাপবুক'। যেখানে ফেসবুক আপনার সময়ের গল্প লিখবে আপনার মত করে। ছবির গল্প। ছবির মত গল্প। টাইমলাইন আসলে জীবনের গল্প, সময়ের গল্প।
'ইউর আ্যাপস.': আপনার প্রোফাইল ইনফোর কথা মনে আছে? সেরকম এই অ্যাপস. অপশনটি ধারণ করবে আপনারই ভাললাগা সবকিছু। আপনার সেই পছন্দের মুভি, সেই প্রিয় বইটি, আপনার অ্যাকটিভিটিসসহ সব। আপনার বন্ধুরা জানতে পারবে এই অ্যাপস. অপশনের মাধ্যমে। তবে তারা জানার আগে আপনি টাইমলাইন প্রকাশে পাবেন সাতদিন সময়। আর প্রাইভেসির অধিকার আগের মতই আপনার।
টাইমলান টিউটোরিয়াল: কীভাবে চালু করবেন আপনার টাইমলাইন?
টাইমলাইন চালু করতে চাইলে আপনাকে যেতে হবে
'ফেসবুক হেল্প সেন্টার'
সেখানে থেকে
'বেসিক'
এরপর আপনি ক্লিক করবেন
'হোয়াট নিউ অন ফেইসবুক' অপশনে।
তারপর আপনি সরাসরি
'গেট হেল্প ইউজিং টাইমলাইন'এ।
এরপর ক্লিক করে চলে যাবেন
'টাইমলাইন'এ।
এখান থেকেই আপনি চালু করতে পারেন আপনার টাইমলাইন।
'টাইমলাইন বেসিক'এ
আপনি পাবেন
'গেট স্টার্ট' অপশন।
সেখানেই স্টার্ট করতে পারেন আপনার টাইমলাইন।
তার আগে
'রিড আ্যাবাউট টাইমলাইন'এ
ক্লিক করে আপনি টাইমলাইনের বেসিক চিত্র সম্পর্কে জেনে নিতে পারেন। কিংবা
'ডিসকভার টাইমলান'এ
ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিওগুলো। যেখানে আপনি পাবেন ভিজুয়াল হেল্প।
টাইমলাইনে টানাপোড়েন
এমন টানাপোড়েন দেখা গিয়েছিল ২০১০ সালে যখন ফেসবুক চ্যাট অপশন চালু করে। ফেসবুক ঘোষণা দিয়েছিল চ্যাট অপশন ইন্টারনেট এক্সপ্লোরার-৬(আই.ই-6)এ ব্যবহার করার সুযোগ থাকবে না। টাইমলাইনের ক্ষেত্রেও দেখা গেল এমন সীমাবদ্ধতা। ইন্টারনেট এক্সপ্লোরার-৯ (আই.ই-9)এ টাইমলাইন কাজ করেনা।
জীবনেই যেহেতু সীমাবদ্ধতা থাকে। ভার্চুয়াল জীবনে থাকবেনা কেন? কিন্তু সেই সীমাবদ্ধতার জন্য তো জীবন থেমে থাকেনা! জীবন চলুক জীবনের মত। টাইমলাইন্ও চলবে আই.ই-৯ ছাড়া আর যত ব্রাউজারের আপডেট সব ভার্সনে। সুতরাং টাইমলাইনের টানাপোড়েন দুরে থাক। টাইমলাইনে শুরু হোক আপনার জীবনের নতুন গল্প।