ছবি সংগৃহীত
প্রাচীনতম রত্ন মুক্তা
প্রকাশিত: ০৮ জুন ২০১৩, ২২:০৮
আপডেট: ০৮ জুন ২০১৩, ২২:০৮
আপডেট: ০৮ জুন ২০১৩, ২২:০৮
সৌন্দর্য বর্ধন, ঐশ্বর্য, প্রেম, গৌরব, মর্যাদা ইত্যাদি প্রকাশে নানা রকম রত্নের ব্যবহার হয়ে আসছে সেই সুপ্রাচীন কাল থেকেই। মুক্তা এর মধ্যে অন্যতম। একে 'রত্নের রানি'ও বলা হয়। কারণ মুক্তা নারীর কমনীয়তাকে প্রতীকায়িত করে। মুক্তাকে বলা হয় প্রাচীনতম রত্ন। খ্রীষ্টপূর্ব ৩৫০০ অব্দেও মুক্তার ব্যবহারের সন্ধান পাওয়া যায়। প্রাচীন মিসরে শোপিস হিসেব মুক্তা ব্যবহৃত হতো। রানি ক্লিওপেট্রার বিশেষ দুর্বলতা ছিল মুক্তার প্রতি। গ্রীক সভ্যতায় মুক্তা ছিল ভালবাসা ও বিয়ের স্মারক। চীনা সম্রাটদের মুকুটে মুক্তা ব্যবহার করা হতো সম্মানের প্রতীক হিসেবে।


- বিশেষ ধরনের কিছু মুক্তা গুঁড়ো করে বাঘের দুধের সাথে মিশিয়ে খেলে অনন্ত যৌবন পাওয়া যায়।
- রানি ক্লিওপেট্রা তাঁর সৌন্দর্য বৃদ্ধি করতে গোলাপি মুক্তা খেতেন।
- রূপকথায় পাওয়া যায় যে ঝিনুকের মতো হাতির মাথাতেও মুক্তা জন্মে, একে বলা হয় 'গজমতি'।
- সাপের মাথায় মুক্তা জন্মে, অনেক মাছের মাথায় মুক্তা জন্মে এমনকি শুকরের মাথায়ও মুক্তা জন্মে বলে মানুষ মনে করত।
- প্রচলিত বিশ্বাসে রয়েছে যে, মুক্তা পরিধান করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, মানসিক রোগ দূর হয়। এমনকি কোনো বিষধর ও হিংস্র জন্তু বা সরীসৃপ দংশন করলে মুক্তা সে বিষ নষ্ট করতে পারে!
১ ঘণ্টা, ২৩ মিনিট আগে
২ ঘণ্টা, ১৬ মিনিট আগে
২ ঘণ্টা, ১৬ মিনিট আগে
২ ঘণ্টা, ২১ মিনিট আগে
২ ঘণ্টা, ৫৬ মিনিট আগে
১০ ঘণ্টা, ৬ মিনিট আগে
১১ ঘণ্টা আগে
১১ ঘণ্টা, ১ মিনিট আগে
১২ ঘণ্টা, ৩৬ মিনিট আগে
১২ ঘণ্টা, ৩৮ মিনিট আগে