ছবি সংগৃহীত

প্রজাপতির আদলে প্রজাপতি বোরকা

Mahmud Ullah
লেখক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৫, ১৩:৪৯
আপডেট: ১৯ আগস্ট ২০১৫, ১৩:৪৯

(প্রিয়.কম) প্রজাপতির মতোই দেখতে এই প্রজাপতি বোরকা। সব মুসলিম দেশেই একে আবায়া বোরকা বলে। সাধারণ বোরকা থেকে এর পাথর্ক্য হচ্ছে পা থেকে কাঁধ পর্যন্ত একটি অতিরিক্ত কাপড়। অনেকটা ত্রিভূজাকৃতির বোরকাটি দেখতে একদম প্রজাপতির মতোই মনে হয়। প্রজাপতির রঙ মানুষকে সব সময়ই আকর্ষণ করে। তাই ফ্যাশন সচেতন মুসলিম তরুণীদেরও প্রথম পছন্দ এই প্রজাপতি বোরকা।

প্রাচীনকাল থেকেই নারীরা এক ধরনের লম্বা চাদড় ও আবায়া পরতো। কিন্তু সময় বদলেছে, তাই সেই আবায়াই এখন বোরকার আকার নিয়ে হাজির হয়েছে। বোরকাগুলোয় বিভিন্ন পাথর ও কাজের সমন্বয়ে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। ফলে মুসলিম নারীদের কাছে এটি শুধুমাত্র পর্দা প্রথার কাজই করে না, ফ্যাশন হিসেবেও ব্যবহার হয়।
ঢাকার বিভিন্ন শপিং মলেই প্রজাপতি বোরকা পাওয়া যায়। বসুন্ধরা সিটি শপিং মলে বোরকার অনেকগুলো দোকান রয়েছে। চারতলার দুবাই বোরকা ফ্যাশন, ইরানী বোরকা ফ্যাশন হাউজ তাদের মধ্যে অন্যতম। নিউমার্কেটেও এ বোরকা পাওয়া যায়। এছাড়া পুরোনো ঢাকার ইসলামপুরে বোরকার পাইকারী দোকান রয়েছে। যেখানে আপনি এ বোরকা পাবেন। সাধারণত এক থেকে তিন হাজার টাকার মধ্যে এই আবায়া বা প্রজাপতি বোরকা পাওয়া যায়। ছবি: রাজীন চৌধুরী। মডেল: ফারিহা