ছবি সংগৃহীত
পৃথিবীর "ভাগ্যবান" মানুষগুলো যেসব কাজ করে জিতে নিয়েছেন ভাগ্য
প্রকাশিত: ২০ মার্চ ২০১৪, ১৬:১৬
আপডেট: ২০ মার্চ ২০১৪, ১৬:১৬
আপডেট: ২০ মার্চ ২০১৪, ১৬:১৬
আপনি কি একজন ভাগ্যবান মানুষ? হয়তো হ্যাঁ, হয়তো না। ভাগ্য আসলে কী জিনিস? অনেকের মতে ভাগ্য হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত। আবার অনেকে বলেন, মানুষের ভাগ্য মানুষের হাতে। কেউ কেউ বলেন, যে মানুষ চেষ্টা করেন সৃষ্টিকর্তা তার ভাগ্য পরবর্তন করেন। আসলেই তাই! মানুষের ভাগ্য পরিবর্তনশীল। চেষ্টার মাধ্যমে মানুষ নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। পৃথিবীতে যেসব মানুষকে আপনি ভাগ্যবান বলে ভাবছেন তারা আসলে নিজস্ব চেষ্টার মাধ্যমেই ভাগ্যবানদের তালিকায় স্থান পেয়েছেন। আমরা আজ এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলোর কারণে ভাগ্যবানরা ভাগ্যবান হতে পেরেছেন। ভাগ্যবান হওয়ার পর তারা যে থেমে আছেন এমনটা নয়, নিজের ভাগ্যকে আরো বেশি পরিবর্তন করার জন্য তারা প্রতিনিয়ত এ কাজগুলো করে চলেছেন।
১। শক্তির সর্বোচ্চ ব্যবহার
সময় ও শক্তির যথোপযুক্ত ব্যবহারের বেশিরভাগ মানুষই করেন না। যারা সময় ও শক্তির যথোপযুক্ত ব্যবহার করেন তারাই ভাগ্যবানদের কাতারে নিজেকে পৌঁছাতে সক্ষম হোন। সফল মানুষরা কখনোই নিজের শক্তি ও সময়ের অপচয় করেন না। তারা যথাস্থানে শক্তি প্রয়োগ করে তা থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেন। সুতরাং, আপনিও যদি ভাগ্যবানদের তালিকায় স্থান পেতে চান তবে সময় ও শক্তির ব্যবহার সম্পর্কে সচেতন হোন। মনে রাখবেন, শক্তি ও সময়ের সর্বোচ্চ ও যথাযথ ব্যবহারই আপনাকে ভাগ্যবান করে তুলতে পারে।২। আগে থেকেই প্রস্তুতি নিন
ব্যর্থ লোকদের প্রধান ত্রুটি হল তারা অলস ধরণের হয়ে থাকে এবং সামনের যে কোন কাজের জন্য অগ্রিম প্রস্তুতি নেন না। ঘূর্নিঝড় আসার ব্যাপক সম্ভাবনা দেখেও কেউ যদি খাবার ও পানি সংরক্ষন না করে তবে সে ক্ষতিগ্রস্ত হলে এর দায় কে নেবে? যারা চিন্তা-ভাবনা ও কাজে স্বয়ংসম্পূর্ণ তারা সামনের যে কোন সমস্যার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন। যার কারণে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। ব্যবসার ক্ষেত্রেও যে কোন সময় ধস নেমে আসতে পারে। একটু সফলতা দেখেই আপনি যদি নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়েন তবে আপনার জন্য দুর্ভাগ্য নেমে আসা খুবই সচরাচর একটি ঘটনা হবে। সুতরাং, যদি একজন সফল ও ভাগ্যবান মানুষ হতে চান তবে যে কোন সমস্যা আসার আগেই প্রস্তুতি নিন।৩। খুব সকালে কাজ শুরু করা
সফল ও ভাগ্যবান মানুষেরা ৬ ঘন্টার বেশি ঘুমানোর কথা চিন্তাও করতে পারেন না। দিনটাকে আরো বেশি কার্যকর করার জন্য তারা খুব ভোরে ঘুম থেকে উঠে যান। যারা খুব সকালে কাজ শুরু করেন তারা প্রত্যেকদিন চিন্তা করার জন্য অতিরিক্ত কিছু সময় পান। একজন মানুষের কাজ কখন শেষ হবে বা কতটা সফলভাবে শেষ হবে তা নির্ভর করে আপনি কাজটি কখন শুরু করছেন তার উপর। সকালে কাজ শুরু করলে পরিতৃপ্তি নিয়ে কাজটিকে শেষ করা যায়। সুতরাং, আপনি যদি একজন সফল ও ভাগ্যবান মানুষ হতে চান তবে খুব ভোরে ঘুম থেকে উঠে কাজে নেমে পড়ুন। দেখবেন, আপনিও একজন ভাগ্যবান মানুষে রূপায়িত হয়েছেন।৪। যতটা সম্ভব মানুষের সাথে যোগাযোগ বাড়ান
সফলতার মূল চাবিকাঠি হল ‘সুযোগ’। একটা সুযোগই আপনাকে করে দিতে পারে সফল। সেই সুযোগটা কবে, কখন ও কার হাত ধরে আপনার জীবনে নেমে আসবে তা বোঝা আপনার পক্ষে খুবই দুষ্কর। তবে একটা কথা অবশ্যই ঠিক যে, যে মানুষ যত বেশি প্রভাব বিস্তার করতে পারেন তার জীবনে সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। প্রভাব বাড়ানোর সবচেয়ে কার্যকরী কৌশল হল নিজেকে বেশি বেশি করে মানুষের সাথে সংযুক্ত রাখা। আপনি যত বেশি নিজেকে মানুষের সাথে সংযুক্ত রাখবেন আপনার প্রভাব তত বাড়বে। ভাগ্যবান ও সফল মানুষরা প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন মানুষের সাথে পরিচিত করছে ও অন্যকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে। যার কারণে তাদের কাছে খুব সহজেই সুযোগ এসে ধরা দেয়। আপনিও সফল ও ভাগ্যবান হতে চাইলে নিজেকে বিস্তৃত করুন মানুষের মাঝে।৫। ফলো আপ
প্রায় সময় ‘সুযোগ’ আমাদের কাছে আসে ও হাতছাড়া হয়ে যায়। কারণ, মানুষকে সুযোগকে ঠিকমতো কাজে লাগাতে পারে না। সুযোগ কখন আসলো এবং কখন চলে গেলো তা অনেকে টেরই পান না। কিন্তু যারা সফল ও ভাগ্যবান তারা কোন সুযোগকেই হাতছাড়া করেন না। প্রত্যেকটি কাজকে ব্যাপক ফলো আপ করার কারণে কোন সুযোগই তাদের কাছ থেকে হাতছাড়া হয় না। সুতরাং, আপনিও যদি একজন সফল ও ভাগ্যবান মানুষ হতে চান তবে নিজের প্রত্যেকটি কাজকে ব্যাপক পরিমাণে ফলো আপ করুন। আইএনসি অবলম্বনে- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
২ ঘণ্টা, ১৮ মিনিট আগে
৩ ঘণ্টা, ১০ মিনিট আগে
৩ ঘণ্টা, ১১ মিনিট আগে
৩ ঘণ্টা, ১৬ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫১ মিনিট আগে
১১ ঘণ্টা, ১ মিনিট আগে
১১ ঘণ্টা, ৫৫ মিনিট আগে
১১ ঘণ্টা, ৫৬ মিনিট আগে
১৩ ঘণ্টা, ৩১ মিনিট আগে
১৩ ঘণ্টা, ৩৩ মিনিট আগে