ছবি সংগৃহীত

নারীরা কবর জিয়ারত করতে পারবেন কিনা?

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৫, ০৪:২৬
আপডেট: ৩১ জানুয়ারি ২০১৫, ০৪:২৬

ইমাম মালেক আহমদ ও কিছু সংখ্যক হানাফি আলেম মহিলাদের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। তারা দলিল হিসেবে ইবনে মুলাইকার হাদিস পেশ করেন। ইবনে মুলাইকা বলেন, একদিন আয়েশা (রা.) কবরস্থান থেকে এলেন। আমি বললাম, আপনি কোথা থেকে এলেন? তিনি বললেন, আমার ভাই আবদুর রহমানের কবর থেকে। আমি বললাম, রাসূল (সা.) কি কবর জিয়ারত করতে নিষেধ করেননি? তিনি বললেন, হ্যাঁ প্রথমে নিষেধ করেছেন, পরে আবার আদেশ দিয়েছেন। (হাকেম ও বায়হাকি)। হাফেজ জাহাবি হাদিসটিকে সহিহ বলেছেন। (ফিকহুস সুন্নাহ)। এ হাদিস থেকে জানা গেল মহিলাদের জন্য কবর জিয়ারত করা বৈধ। তাছাড়া যেহেতু আখেরাতকে স্মরণ করানোই কবর জিয়ারতের উদ্দেশ্য, সেহেতু এটা নারী-পুরুষ সবার জন্যই সমানভাবে প্রযোজ্য ও প্রয়োজন। (ফিকহুস সুন্নাহ)। তবে অবশ্যই এ ক্ষেত্রে পর্দার শর্ত রক্ষা করতে হবে। [দেখুন : (কবর অর্থ :) লিসানুল আরব ১১/৯; আলকামুসুল মুহীত ২/১৬০; তাজুল আরূস ৩/৪৭৮; তাহযীবুল লুগাহ ৭/১৪৮ মাযার অর্থ : লিসানুল আরব ৬/১১১; তাজুল আরূস ৩/২৪৫; (দাফনস'লকে কবর বলা :) সহীহ বুখারী ১/১৮৬; সহীহ মুসলিম ১/২০১; মুসনাদে আহমদ ২/২৪৬, ৩৬৭; কবরকে রওযা বলা : জামে তিরমিযী ২/৭৩; (কবরে নিষিদ্ধ কার্যাবলি :) সহীহ বুখারী ১/১৮৬; সহীহ মুসলিম ১/২০১; জামে তিরমিযী ১/৭৩; সুনানে নাসাঈ ১/২২২; সুনানে আবু দাউদ ২/৪৬১; সহীহ ইবনে হিব্বান ৭/৪৫২-৪৫৪; রূহুল মাআনী ৮/২৩৮; আদ্দুররুল মুখতার ২/৪৩৯; আলবাহরুর রায়েক ২/২৯৮; হাশিয়া তাহতাবী আলাল মারাকী পৃ. ৩৪১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৭; আননাহরুল ফায়েক ২/৪২; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩৭২; মাদখাল ইবনুল হাজ ৩/২৭৩-২৭৪; ইগাছাতুল লাহফান ১/২২২ (কবর যিয়ারতের সঠিক পদ্ধতি :) সহীহ মুসলিম ১/৩১৩; শরহু মুসলিম নববী ৭/৪৩; হিলইয়াতুল আওলিয়া ১/১৬৯; শরহুস সুদূর পৃ. ৩১১; রদ্দুল মুহতার ২/২৪২; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫০; আলবাহরুর রায়েক ২/১৯৫-১৯৬; ইলাউস সুনান ৮/৩৩০-৩৪৩] গ্রন্থনা ও সম্পদানা : মাওলানা মিরাজ রহমান