ছবি সংগৃহীত

জেনে রাখুন প্রাণীজগতের অদ্ভুতুড়ে কিছু তথ্য

তাসনুভা রিয়া
লেখক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০১৪, ০৫:০৩
আপডেট: ০২ জানুয়ারি ২০১৪, ০৫:০৩

ল্যাটিন সংজ্ঞা অনুসারে প্রাণ থাকলেই প্রাণী বলা যায়। পৃথিবীতে রয়েছে প্রায় দশ লক্ষ প্রজাতির পশু, পাখি আর পোকামাকড়। আমাদের চারপাশ ঘিরে থাকা এ বিশাল প্রাণী জগতে আছে ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে বিশালকার হাতি। এই প্রাণীগুলো সর্ম্পকে আমাদের কতকিছুই জানতে ইচ্ছে করে তাইনা? আসুন জেনে নেয়া যাক প্রাণীজগত সর্ম্পকে মজার কিছু তথ্য।

  • ১) খুব ধীরে চলে বলে বন্ধুটিকে জলহস্তির সাথে তুলনা করেন সব সময়? তাহলে জেনে রাখুন,একজন সাধারণ মানুষ অপেক্ষা জলহস্তী দ্রুত দৌড়ায়!
  • ২) খরগোশ আর টিয়াপাখি তাদের পেছনে কি হচ্ছে তা দেখতে পায় পরিষ্কার। এমনকি মাথা না ঘুরিয়েও!
  • ৩) জিরাফ সাধারণত প্রতি চব্বিশ ঘন্টায় বিশ মিনিটের মত ঘুমায়। তারা সর্বোচ্চ দুইঘন্টা পর্যন্ত এক নাগাড়ে ঘুমাতে পারে।
  • ৪) স্ত্রী ব্ল্যাক উইডো মাকড়সা মিলনের পর তার পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে। (ডিম পাড়তে জরুরি পুষ্টির সন্ধানে!)
  • ৫) রাতের বেলা বাঘ মানুষ অপেক্ষা ছয়গুন বেশি স্পষ্ট দেখতে পায়।
  • ৭) কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে একহাজার গুন বেশি হলেও হাতি প্রায় তিন মাইল দূরের গন্ধ শুঁকতে পারে।
  • ৮) ছোট্ট প্রাণী পিঁপড়া কখনো ঘুমায়না এবং এদের ফুসফুস থাকে না ।
  • ৯) কুকুরের প্রতিটি কানে ৩২ টি পেশী থাকে, তাই মৃদু শব্দও তার কান এড়াতে পারে না।
  • ১০) হামিং বার্ড একমাত্র পাখি যা উল্টো দিকে উড়তে পারে।
  • ১১) খরগোশ আর ঘোড়া বমি করতে পারে না।
  • ১০)প্রত্যেক মানুষের হাতের ছাপ ভিন্ন ঠিক তেমনি প্রত্যেক কুকুরের নাকের ছাপও ভিন্ন ভিন্ন।এটা তাদের সনাক্ত করনে ব্যবহার করা যায়।
  • ১২) ডলফিন সাধারণত এক চোখ খোলা রেখে ঘুমায়।
  • ১৩) মরু ভাল্লুকেরা সাধারণত বামহাতি হয়ে থাকে।
  • ১৪) ইঁদুর উটের চেয়ে বেশি দিন পানি না খেয়ে বাঁচতে পারে।
  • ১৫) হায়েনারা অন্য প্রাণীর মল খেতে ভালবাসে।