ছবি সংগৃহীত

জনপ্রিয় জুটি তৌকির-বিপাশার বিয়ের দূর্লভ ছবি

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৪, ০৫:২৪
আপডেট: ০২ মার্চ ২০১৪, ০৫:২৪

জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতের মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াত। টিভি নাটকের পাশাপাশি মঞ্চ নাটক ও চলচ্চিত্রেও সফল এই অভিনেত্রী। বিপাশা হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৯৮ সালে এমএফএ পাস করেন। অভিনয়ের পাশাপাশি আঁকাআঁকি, নাটকের পান্ডুলিপি লেখা এবং নাটক পরিচালনার কাজ করছেন তিনি নিয়মিত। অন্যদিকে ক্যাডেট কলেজে ছাত্র থাকাকালেই মঞ্চ নাটকের প্রতি আগ্রহ ছিলো তৌকির আহমেদের। সেই আগ্রহ থেকেই থিয়েটারে কাজ শুরু করেন তিনি । বুয়েট থেকে আর্কিটেকচারে পাশ করে ১২ বছর আর্কিটেক্ট হিসেবে কাজ করেছেন তিনি। তবে তিনি এখন পুরোপুরি অভিনয় ও পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করেছেন।

বিপাশা ও তৌকিরের জুটি দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করে। তাদের জুটি বেঁধে কাজ করা সব নাটকই দর্শক বেশ পছন্দ করে। পর্দার এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৯৯ সালে। ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে এসেছে দুই সন্তান।