ছবি সংগৃহীত
গ্রামীণফোনের জিরো ইন্টারনেট নিয়ে প্রতারণা!
আপডেট: ০২ মার্চ ২০১৪, ১৭:২৬
দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে বিনামূল্যে ইন্টারনেট সেবাদান পদ্ধতি "জিরো" নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। জিরো সেবা ফ্রি হলেও মূলত ডাবল পরিমাণ ডাটা কেটে নেয়া হচ্ছে। এ ব্যাপারে গ্রাহকরা প্রতিষ্ঠানটির গ্রাহক সেবা কেন্দ্রে বারবার যোগাযোগ করেও কোন সমাধান পাননি। বেশ কয়েকজন গ্রামীণফোনের জিরো ইন্টারনেট ব্যবহারকারীর সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। একই বিষয় নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাংলা ব্লগগুলোতেও তর্ক-বিতর্ক হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন দিন দেশের বাইরে থেকে এসে এমন একটি সমস্যার মুখোমুখি হয়েছিলেন গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন শিক্ষিক। তিনি প্রিয়.কমের কাছে অভিযোগ করে বলেন, গ্রামীণফোন দেশের কোটি কোটি মানুষের কাছে ফ্রি ইন্টারনেট দেয়ার নাম বলে যে প্রতারণা করছে তার স্বরূপ উন্মোচন করা উচিৎ। তিনি নিজে জিরো ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ভুক্তভুগি হয়েছেন। সে সম্পর্কে বলেছেন, গত ১৬ ফেব্রুয়ারি আমি ফেসবুক অ্যাপ দিয়ে প্রথমে গ্রামীণফোন জিরো সেবা ব্যবহার করি বুঝতে পারি অ্যাপ চালু থাকার কারণে আমার টাকা কাটছে। পরে সকল অ্যাপ বন্ধ রেখে আমি সাফারি ব্রাউজার দিয়ে জিরো সেবা ব্যবহার করে দেখলাম এখানেও টাকা কাটছে। তিনি দাবি করেন, গ্রামীণফোনের ২০ টাকায় ২৫ এমবি একটি ইন্টারনেট প্যাকেজ আছে। সেই প্যাকেজ কিনে ফেসবুক জিরো ব্যবহার করতে গিয়ে তিনি দেখতে পান ইন্টারনেট ভয়াবহ স্লো এবং এই সেবা তো ফ্রি নয়ই বরং ক্রয় করা ডাটা ব্যবহার শুরু করার ৫/৬ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। তাঁর বেশ কিছু স্টুডেন্ট প্রথম প্রথম না বুঝে জিরো সেবা ব্যবহার করতে গিয়ে টাকা খোয়া দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন। গ্রাহক সেবা কেন্দ্রে অভিযোগ করলে তার কোন প্রতিকার পেয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ করে কোন লাভ হয়নি। গ্রাহক সেবা কেন্দ্র থেকে জানিয়ে দেয়া হয়েছে এ সেবা আগে চালু ছিল কিন্তু এখন নেই। আর যাদেরকে এসএমএস করে এ সেবা ব্যবহার করতে অফার দেয়া হয়েছিল শুধুমাত্র তারাই ফ্রি পেয়েছে। এছাড়া এসেবা বন্ধ করে দেয়ার আগে ওই গ্রাহকদের পুনরায় এসএমএস করে জানিয়ে দেয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Dear Mr. Samir, Greetings from Grameenphone Ltd.! Thank you for communicating with us and bringing the issue to our concern. We are very sorry for your experience. We understand your agitation and it is very sad for us to see you dissatisfied. We have never expected this to happen. Please be informed that, after getting your email we took the complaint with a lot of priority and double checked your internet usage details. We regret to inform you that, we do not find any overcharging or unusual charges analyzing your recent charging details. Kindly note that, based on different handset type especially for Smartphone users there will be instances where it will incur some charges on the same session, not for browsing Facebook zero but for other background applications. Please also be informed that, if you open any picture or images in the Facebook zero page (the page will notify you immediately about data charges), data charges will be applicable. To know more about the Facebook zero offer, please visit at: http://www.grameenphone.com/whats-new/facebook-zero This Link. However, if you want to know in details you are cordially requested to obtain itemized bill. For this purpose you need to visit our Grameenphone Center and fill up an application form along with your valid signature that matched with your subscription copy. The charge for itemized bill is BDT 115 (with VAT) for last 30 days. On the other hand regarding your query about Bandwidth, we would like to inform you that Bandwidth cost is actually a very small part of the total cost of internet. Hence for this reason the reduced cost of bandwidth did not significantly impact the pricing of internet packages that we are offering you. However, we’ve brought in new and more affordable commitment-based packages for example, micro and mini packages. We sincerely hope and believe that these would make the internet packages and services more affordable and convenient for you. Thank you for your understanding and relying on Grameenphone. It is our pleasure to offer you the superior service you deserve and we are committed to provide the best of our services in future as well. Please feel free to contact us for further assistance.Best Regards Iqbal Mahabub Customer Service Grameenphone Ltd. এর উত্তরে সাইফ লিখেছেন- প্রিয় জনাব মাহাবুব, পৃথিবীর বিভিন্ন কম্পানি- যারা বৃহত্তর জনগোষ্ঠীকে বিভিন্ন সার্ভিস বিক্রয় করছেন- তারা তাদের কাস্টমারদের ভাষায় কথা বলার চেষ্টা করেন। আজ যদি আমি মাইক্রোসফটকে স্প্যানিশ ভাষায় লিখি তারা আমাকে স্প্যানিশ ভাষাতেই রিপ্লাই দিবেন, ইংরেজিতে নয়। তাদের আলাদা বিভাগই আছে এ কাজের জন্য। যে কম্পানি যে দেশে যায়, তারা সে দেশের ভাষাতেই কথা বলে। গ্রামীণফোনের এক অংশের মালিকানা টেলিনরের, আরেক অংশ তো বাংলাদেশের। তারা তো বাংলাদেশেই ব্যবসা করছে। এখানে তো বাঙালিরাই চাকরি করছেন। অতএব, তাদের কাছে আমি যখন বাংলায় লিখব তখন উত্তরটা বাংলাতেই আশা করব। শুধু ফেব্রুয়ারিতে 'ভাষা আন্দোলন' নিয়ে টিভিসি বানিয়ে 'গ্রামীণফোন' সিল মেরে দিলে তো হয় না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। মূল প্রসঙ্গে আসি, আমি জানতাম আপনারা আপনাদের কোন দোষ বা সমস্যা খুঁজে পাবেন না- যা আমি আমার মেইলেই বলে দিয়েছিলাম! তাই যখন বলছেন কোন অতিরিক্ত চার্জিং বা অস্বাভাবিক চার্জিং আপনারা খুঁজে পাননি তখন আর অবাক হইনি। জনাব, অতিরিক্ত চার্জিং হয়নি বলছেন কিন্তু চার্জ করার মতো ডেটা ইউজও তো হয়নি! এটা কেন বলছেন না? আপনি যেহেতু আমার 'চার্জিং ডিটেইলস' ডাবল চেক করেছেন বলছেন, নিশ্চয় এটাও দেখেছেন আমি কি পরিমাণ ডেটা ইউজ করেছি। ওখানে তো চার্জিংয়ের অতিরিক্ত বা অস্বাভাবিক কোন ডেটা ইউজের রেকর্ড নেই! তাই বলি আমার ২২০ টাকা কি জলিল ভাই নিয়ে গেছেন? এই টাকা নিশ্চয় ভূতে নেয়নি, আপনাদের প্রান্ত থেকেই কেটেছে। আমি আমার আগের মেইলেই বলেছি, আপনারা ঘুরে ফিরে দোষ আমার ঘাড়েই চাপাবেন। দেখুন কথাটা কেমন সত্য হয়ে গেল! জনাব, আপনারা আমাকে মনে হয় টেক নবিস ভেবেছেন। মজার কথা হলো, আমার নিজেরই আইটি বিজনেস আছে। তাই আপনারা যখন স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপের ইন্টারনেট রিসোর্স ইউজের অজুহাত দেখান তখন মনের হাসি মুখে চলে আসে! জনাব, আপনাদের অজুহাত গুড়িয়ে দিতে হবে এই জন্য যে, আমি যে সেলফোনটিতে নেট ব্যবহার করি সেটিতে এমন কোন অ্যাপ্লিকেশন নেই যেটি আমার অজান্তে ব্যাকগ্রাউন্ডে বসে বসে ইন্টারনেটের বাদাম চিববে। আমি যথেষ্ট টেকি তাই খুব ভালো করেই জানি 'ফেসবুক জিরো' কিভাবে ইউজ করতে হয় এবং কখন এতে চার্জ কাটে। ইনফ���যাক্ট, ফেসবুক জিরো সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। এটা বাংলাদেশের জন্য নতুন হলেও প্রকৃতপক্ষে এটি নতুন কিছু না। 'ফেসবুক জিরো' সেবা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন অপারেটর ২০১০ সাল থেকেই দিয়ে আসছে। অতএব, বুঝতেই পারছেন আমার অভিযোগের বিপরীতে আপনাদের জবাবগুলো ভীষণ অসাড়! আমার ২২০ টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স কেন কিভাবে গায়েব হলো এ বিষয়ে আপনারা কিছুই বলতে পারেননি। তাই এটা মানতেই হবে আপনাদের কোন টেকনিকাল ফল্টের কারণেই স্ক্যান্ডালটি হয়েছে। তাই আপনাদের উচিত আর বিলম্ব না করে আমার ব্যালেন্স রিফান্ড করা। কিন্তু গ্রামীণফোন তো গ্রামীণফোনই! কি আজব, একে তো আমার এতোগুলো টাকা কোন কারণ ছাড়াই কেটে ফেলেছেন, টাকা তো ফেরত দিচ্ছেনই না উল্টো আমাকে আরও ১১৫/- খরচ করে ডিটেইল বিল নিতে বলছেন! কি দারুণ বিবেচনাবোধ আপনাদের! সত্যি, অসম্ভবকে সম্ভব করার গুণাবলী আছে আপনাদের! কিন্তু সেটা পজিটিভ ওয়েতে খাটাচ্ছেন না কেন? আপনারা শুধু নিতেই চান, দিতে চান না। আপনাদের ইন্টারনেট বিল অতিরিক্ত রাখার ব্যাপারে যে সাফাই দিচ্ছেন তা অগ্রহণযোগ্য। আপনাদের মাত্রাতিরিক্ত নেট বিল সম্পর্কে আরও আগেই আমরা সোশাল মিডিয়ায় ব্যাপক ব্যাখ্যা-বিশ্লেষণ-প্রমাণ দিয়েছি। আন্দোলন করেছি। এ বিষয়ে আপনাদের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সময় করে বাহাসও করবো। সরকার ও মূল মিডিয়াকে তো আপনারা 'খুশি' করে রেখেছেন, তাই আমাদের কথা আমাদেরকেই বলতে হবে। মি. মাহাবুব, আমি জানি আপনি এর আগে 'Colourage' ও 'VT Connections' এ কাজ করেছেন। জিপির কাস্টমার সার্ভিসে আপনি ২০০৬ সাল থেকে আছেন। আপনার অভিজ্ঞতার আলোকে সত্যি করে বলুন তো, কোন টেকনিকাল কারণে এভাবে ব্যালেন্স গায়েব হওয়াটা কি অসম্ভব কিছু? নাকি অকপটে নিজেদের সমস্যা স্বীকার ও গ্রাহকদের ক্ষতিপূরণ করাটা গ্রামীণফোনের জন্য অসম্ভব? না, শুধু আমার কথা বিবেচনা করবেন না, আজ আমি গ্রামীণফোনের কোটি কোটি গ্রাহকদের পক্ষ থেকে কথাগুলো বলছি আর গ্রামীণফোনের বিবেকের (যদি থাকে) কাছে প্রশ্ন করছি। নিবেদক, সাইফ সামির/ গ্রামীণফোনের ভুক্তভোগী গ্রাহক এরপর আবারও যে মেইল গ্রামীণফোন থেকে দেয়া হয়েছিল তা নিম্নরুপ-
Dear Mr. Samir, Greetings from Grameenphone Ltd.! Thank you once again for communicating with us. In reply to your email this is to inform you that we are authorized to communicate with our valued customer in English only. Please be informed that, on that time you are using Old Pay As You Go (P1) internet package. Old Pay As You Go is a pay-as-you-go internet pack both for Pre-paid and Postpaid customers. For every kilobyte (KB) of data browsed, subscribers are charged at BDT 0.02 (excluding VAT). In addition, we have already mentioned in our website that, Grameenphone strongly recommends its valued internet subscribers who use smart phones (e.g. Apple iPhones, Android handsets like Samsung Galaxy, HTC or Windows phones) to avoid using the internet Pay As You Go package considering the fact that these smart devices initiates internet sessions in the background to synchronize & update different applications. It is recommended that Smart phone users take the Minipack 25MB or Minipack 150MB or above based on their data need. As we are unable to provide usage details through email, which is why we recommended you on our earlier communication to obtain an Itemized bill for your concerned number so that you can get better clarification for your escalated issue. For this purpose you need to visit our Grameenphone Center and fill up an application form along with your valid signature that matched with your subscription copy. The charge for itemized bill is BDT 115 (with VAT) for last 30 days. Thank you once again for your kind understanding and keeping trust on Grameenphone. Should you need any further assistance, please feel free to write us along with your contact number.Best Regards Iqbal Mahabub Customer Service Grameenphone Ltd. শেষবারের এই উত্তর পেয়ে সাইফ জানিয়েছেন, আবারও ফোনে ব্যাকগ্রাউন্ডে অ্যাপের নেট ইউজের কথা বলছে গ্রামীণফোন। যেখানে আমি আগেই স্পষ্ট বলছি যে আমার ফোনে অটো আপডেট হওয়ার মতো কোন ইন্টারনেট অ্যাপ নাই। যা কিছু ছিল তা বহু আগেই ডিলিট করেছি। বর্তমানে নেট অ্যাপ হিসেবে এই ফোনটাতে আমি শুধু অপেরা মিনি ইউজ করি। আর ডেটা চার্জিংয়ের বিষয়ে যা বলছে- তাদেরকে আমি আগেই পরিষ্কার বলছি যে ফেসবুক জিরো ছাড়া আমি অন্য কিছু ব্যবহার করি নাই। কিন্তু উনারা মনে হয় আমার বাংলা কথা বুঝতে পারতেছে না। বলা ভাল, বুঝেও না বোঝার ভান করে উল্টাপাল্টা বলছে। কোন সুনির্দিষ্ট কারণ দেখাতে না পেড়ে সেই পুরনো তথ্যই রিপ্লাই দিচ্ছে! তার ওপর নির্লজ্জভাবে আবারও সার্ভিস বিক্রির ধান্দা! আর সেই সাথে তথাকথিত 'কাস্টমার কেয়ারের' রোবটিক কথাবার্তা তো রয়েছেই! এদিকে সাইফ এ সম্পর্কিত একটি ব্লগ সামহোয়্যারইন ব্লগে প্রকাশ করলে গ্রামীণফোনে কর্মরত সাবেক কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলাম জানিয়েছেন, আমি এক সময় গ্রামীণফোনে এমন একটি সেকশনে কাজ করতাম যেখানে এধরণের অভিযোগগুলোর টেকনিক্যাল ভেরিফিকেশন করতাম। প্রফেশনাল কারণেই খুব বেশী ডিটেইল বলছি না। আমি এখন আর গ্রামীণফোনে নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখতাম, গ্রাহক বুঝতে পারেন না তিনি কোন প্যাকেজে আছেন। ওপরের মেইলে কিন্তু ওরা বলেই দিয়েছে, আপনি P1 প্যাকেজে ছিলেন, সেটাই আপনার টাকাগুলো গায়েব হওয়ার মূল কারণ। আপনি টেকি হওয়া না হওয়ার সাথে আসলে সম্পর্ক নেই। সিস্টেমের সমস্যার কারণেও অনেক সময় ভুল চার্জিং হয়ে থাকে আর সেটা ধরা পড়ার সাথে সাথে রিফান্ড করা হয়, তবে বেশ কিছু দিন পর, এখানে অনেক অনুমোদনের ব্যাপার থাকে। তবে এসব সমস্যার সমাধানে অনেকেই ভোক্তা অধিকারে (http://www.dncrp.gov.bd ঠিকানায়) বা বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে (http://www.btrc.gov.bd ঠিকানায়) অভিযোগ করতে পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, গ্রামীণফোন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে "ফেসবুক জিরো" শিরোনামে এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে। সেখানে বলা হয়েছে, যারা সামাজিক বিভিন্ন ইস্যুতে সরব থাকতে চান, বিভিন্ন বিষয়ে নিজের দায়িত্ব বা মতামত জানিয়ে দিতে চান, কিংবা নিছকই মনের ভালো লাগা বা মন্দ লাগাকে শেয়ার করতে চান সবার সাথে, তাদের জন্যই গ্রামীণফোন নিয়ে এলো অভিনব সার্ভিস- ফেসবুক জিরো, অর্থাৎ সম্পূর্ণভাবে চার্জ বিহীন ফেসবুকিং! আর এজন্য, শুধু অপেরা মিনি ব্রাউজারের ফেসবুক স্পিড ডায়ালে ক্লিক করুন অথবা 0.facebook.com টাইপ করে এন্টার করুন আর যেকোন সময় যেকোন জায়গায় লাইক, আপডেট ও কমেন্টের মাধ্যমে জমিয়ে তুলুন আপনার প্রাণবন্ত সামাজিক জীবন! আপনার গ্রামীণফোন সংযোগে এবং অবশ্যই জিরো চার্জে, আপনার সকল বন্ধু আর নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকুন সবসময়! তো আর দেরি কেন? এখনই ক্লিক করে কানেক্টেড হয়ে যান সবার সাথে! হ্যাপি জিরো ফেসবুকিং! গ্রামীণফোন ঘোষিত ফেসবুক জিরো’র যা কিছু নিয়ম-কানুন: * আপনি যদি ইতিমধ্যেই কোন ডেটা প্যাক ইউজার হয়ে থাকেন, তবে http://0.facebook.com ব্রাউজ করতে কোন ডেটা চার্জই লাগবে না। * যদি আপনি PAYG ইউজার হয়ে থাকেন, তাহলে http://0.facebook.com ব্রাউজ করলেও মূল একাউন্ট থেকে কোন চার্জ করা হবে না * http://0.facebook.com-এ স্ট্যাটাস আপডেট দেয়া বা চেক করা সম্পূর্ণভাবে চার্জ ফ্রি। * তবে আপনি যদি http://0.facebook.com থেকে অন্য কোন লিংকে কানেক্ট করেন, সেক্ষেত্রে ডেটা চার্জ প্রযোজ্য হবে। * যদি আপনি http://0.facebook.com-এ ব্রাউজ করা অবস্থায় কোন ছবি বা ইমেজ ওপেন করেন (সাথে সাথে ঐ পেইজটি আপনাকে ডেটা চার্জ সম্পর্কে অবহিত করবে), তবে সেক্ষেত্রে ডেটা চার্জ প্রযোজ্য হবে। * http://0.facebook.com সাইটটি ব্ল্যাকবেরি ও নকিয়া আশা S40 হ্যান্ডসেট ছাড়া আর যেকোন হ্যান্ডসেটের ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে। * হ্যান্ডসেটের ধরনের ভিত্তিতে (বিশেষ করে স্মার্টফোন ইউজারদের জন্য), ফেসবুক জিরো ব্রাউজিং-এ কোন চার্জ না লাগলেও ঐ একই সেশনে কোন ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন খোলা থাকলে সেগুলোর জন্য ব্রাউজিং চার্জ প্রযোজ্য হবে। * http://0.facebook.com সাইটটি সকল প্রক্সি ব্রাউজারের মধ্যে এক্সক্লুসিভলি অপেরা মিনিতে খুলবে এবং এটিতে কোন ডেটা চার্জ প্রযোজ্য হবে না। * http://0.facebook.com সাইটটি হ্যান্ডসেটের প্রক্সি ব্রাউজার, যেমন UC ইত্যাদিতে কাজ করবে না বা খুলবে না।