ছবি সংগৃহীত

খাবার কিনতে হোম ডেলিভারি সার্ভিস

Tahmina Sultana Chhanda
লেখক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৩, ১৫:০৫
আপডেট: ২৩ এপ্রিল ২০১৩, ১৫:০৫

বর্তমান প্রেক্ষাপটে একান্নবর্তী পরিবার খুব একটা চোখে পড়ে না। বেশিরভাগই এখন একক পরিবার। ঢাকায় স্বামী-স্ত্রী এবং একটি কিংবা দুটি বাচ্চার পরিবারের সংখ্যাই বেশি। আবার এই একক পরিবারের মধ্যে স্বামী-স্ত্রী দু’জনেই চাকরি করে এমন পরিসংখ্যান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একজনের উপার্জনে এখন আর সংসারটা ভালভাবে সাজানো যায় না। তাছাড়া শিক্ষিত মেয়েরা আজকাল নিজেদের মেধাকে অলসভাবে পড়ে থাকতে দিতে নারাজ। এটা অবশ্যই সমাজ এবং দেশের জন্য ইতিবাচক দিক। তবে বিপত্তি ঘটে নিজ সংসারে। একদিকে ক্যারিয়ার অন্যদিকে সংসার সামলাবার হ্যাপা, সব মিলিয়ে বড্ড গোলমেলে অবস্থা। ব্যস্ততায় ভরা যান্ত্রিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে সবাইকেই। সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছি ৯-৫ টা অফিস করে বাসায় ফিরে রাতের খাবার রান্না করা বা পরের দিনের জন্য খাবার তৈরি করে রেখে যাওয়া। এর একটু ব্যাতিক্রম হলেই হয়তো সংসারে শুরু হয়ে যায় মনোমালিন্য বা অশান্তি। যুদ্ধটা তাই যেন সকালবেলা থেকেই শুরু হয়ে যায়। বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করা, নাস্তা বানানো, টিফিন তৈরি করা, নিজেদের খাবার প্রস্তুত করা যেন বিশাল এক কর্মযজ্ঞ। আবার রাতে এসে রাতের খাবারের ঝামেলা, যা রীতিমতো এক যন্ত্রদায়ক ব্যাপার। তার মধ্যে বাচ্চার টেনশন তো আছেই। অথচ খাবার প্রস্তুতের এ ঝামেলা থেকে যদি একটু নিস্তার পাওয়া যেত তাহলে কাজে একটু বেশি মনোযোগী হওয়া সম্ভব হতো, যা থেকে উন্নত বিশ্বের মানুষেরা অনেকটাই মুক্ত। যে কারণে তাদের কাজের গতিও বেশি। তবে আমাদের দেশেও কিছু কিছু প্রতিষ্ঠান কর্মজীবী মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুই এখন প্যাকেজ আইটেমের আওতায় চলে এসেছে। খাবার-দাবারেও এসেছে বৈচিত্র্য। চালু হয়েছে হোম ফুড ডেলিভারি সার্ভিস। তবে এখনও তা নিয়মিত হয়ে উঠেনি। অথচ মানুষ কাজের চাপ কমানোর জন্য বিকল্প কিছু খুঁজছে। যেমন কোন প্রতিষ্ঠান যদি সকালের নাস্তার প্যাকেজ অফার করে এবং তা বাড়ি পর্যন্ত সময়মতো পৌঁছে দেয় তাহলে অনেকেই তা সানন্দে গ্রহণ করবে। দুপুরের খাবারের ক্ষেত্রে অফিসগুলোতে এখন ভিন্নতা দেখা যায়। অনেক ক্যাটারিং প্রতিষ্ঠান সুলভ মূল্যে অফিস স্টাফদের জন্য দুপুরের খাবার সরবরাহ করে। এ চিত্র এখন প্রায় প্রতিটি অফিসেই দেখা যায়। খাবারটা যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে বাড়ি থেকে খাবার বয়ে আনার ঝামেলাও পোহাতে হবে না। প্রাইভেট সেক্টরের অফিসগুলোয় কাজের সীমা পরিসীমা নেই। দেখা যায় অনেক সময় কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। তখন বাসায় ফিরে রান্না করতে ইচ্ছে হয় না। এ ঝামেলা থেকে মুক্ত করতে কিছু ক্যাটারিং প্রতি বেলার মানসম্মত খাবার বাড়িতে পৌঁছে দিয়ে থাকে। ফলে ইচ্ছে হলেই যে কেউ এ ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। প্রতিদিনের জন্য না হোক, যখন কাজের চাপ খুব বেশি থাকে অফিসে সেদিন রাতে এরকম অর্ডার করা যেতেই পারে। যান্ত্রিকতার এ যুগে এ ধরনের প্রতিষ্ঠান আরও বেশি হওয়া প্রয়োজন। কল করা মাত্রই যদি হাতের কাছে পছন্দসই স্বাস্থ্যসম্মত খাবারটি পাওয়া যায় তাহলে অনেক সময় বাঁচানো সম্ভব, যা অন্যান্য জরুরী কাজে লাগানো যায়। এতে বেড়ে যাবে কর্মোদ্দীপনাও। হাতে হাত রেখে তাল মেলানো সম্ভব হবে উন্নত বিশ্বের সঙ্গে। ঢাকার কয়েকটি ক্যাটারিং সার্ভিসের নাম ও ঠিকানা রাভেনাস ওয়ার্ল্ড ৪৫/১ দিলু রোড, ইস্কাটন, ঢাকা ফোন : ০১৯১৩৩০৭৭২২, ৯৩৫৩৪৮১ ফ্রেন্ডস ক্যাটারিং উত্তরা, ঢাকা ফোন : ০১৭১১৯০৯২৬০ সালসা ক্যাটারিং সার্ভিস বাড়ি-০৯, রোড-১০, সেক্টর-১, উত্তরা, ঢাকা ফোন : ০১৭১১৬১৯৭৪৭ কলাপাতা ক্যাটারিং লিমিটেড ধানমণ্ডি, ঢাকা ফোন : ০১৬৮৫৯৮৫৮৩৫ স্পাইস ক্যাটারিং বাড়ি-১২, রোড-৩৩, গুলশান-১, ঢাকা ফোন : ০১৯১১৬৬১১৮৫ হোয়াইট হল ক্যাটারিং বাড়ি-৫৩, রোড-০৪, সেক্টর-০৩, উত্তরা মডেল টাউন, ঢাকা ফোন : ০১৭১১২২৭৭৭৩ বাবুর্চি বিরিয়ানি হাউজ অ্যান্ড ক্যাটারিং সার্ভিস ঠিকানা : ২৪৬, নিউ সার্কুলার রোড, মালিবাগ, মৌচাক, ঢাকা। মোবাইল: ০১৯১১১৬৮৯৯০ নান্না মিয়া বিরিয়ানি ৪২ বেচারাম দেউড়ি (তারা মসজিদসংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত), ঢাকা ঢাকা ক্যাটারিং নাজিমুদ্দিন রোড, ঢাকা শওকত তেহারি ঘর মোহাম্মদপুর টাউন হল পাকা মার্কেট, দোকান নম্বর-৭ দেলোয়ার হোসেন ক্যাটারিং সার্ভিস কৃষি মার্কেট, সূচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা ফোর সিজনস র��স্টুরেন্ট রোড-১৬ (নতুন), বাসা-৫৯/এ, সাতমসজিদ রোড, ঢাকা এছাড়াও ফাস্টফুডের হোম ডেলিভারির জন্য রয়েছে কিছু ফাস্টফুড রেস্টোরেন্ট । এলাকাভেদে এসব রেস্টোরেন্টে বিভিন্ন সার্ভিস চার্জ নেওয়া হয়। একেক এলাকার জন্য দামের ওপর নির্ভর করে সার্ভিস চার্জ পরিবর্তিত হয়। সার্ভিস চার্জ কম বলেই দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে হোম ডেলিভারির সেবা। হোম ডেলিভারি দেয় এমন কয়েকটি রেস্তোরাঁর নাম ও যোগাযোগের নম্বর- পিত্জাহাট হোম ডেলিভারির সুবিধা যেসব এলাকায় দেওয়া হয়- মিরপুর, বারিধারা, বসুন্ধরা, বনানী সার্ভিস চার্জ- ৩০ মিনিটের মধ্যেই চার্জ ছাড়া হোম ডেলিভারি দেওয়া হয়। যোগাযোগ- মিরপুর (০৯৬১৩-৯৯৯৯৯৯), বসুন্ধরা (০৯৬১৩-৯৯৯৮৮৮), বনানী (০৯৬১৩-৯৯৯৭৭৭) ন্যানদোস হোম ডেলিভারির সুবিধা যেসব এলাকায় দেওয়া হয়- ধানমন্ডি, লালমাটিয়া, গুলশান, বনানী সময়- সর্বোচ্চ ৪৫ মিনিট সার্ভিস চার্জ ফি- অর্ডার এক হাজার টাকার মধ্যে হলে সার্ভিস চার্জ ৫০ টাকা। এর অধিক হলে কোনো ফি চার্জ করা হয় না। যোগাযোগ- ধানমন্ডি (০১৮৪১১১৩৩২২), গুলশান-১ (০১৮৪১৯৯৬৬৪৪), গুলশান-২ (০১৮৩৩৩৬২১৭৫), বনানী (০১৮৩৩৩৬২১৭৫) স্প্যাগেটি জাজ হোম ডেলিভারির সুবিধা যেসব এলাকায় দেওয়া হয়- গুলশান, বনানী, বারিধারা সার্ভিস চার্জ- নেই সময়- যত দ্রুত সম্ভব যোগাযোগ- ০১৭৫৬৪৮৮৪৪১ শর্মা হাউস হোম ডেলিভারির সুবিধা যেসব এলাকায় দেওয়া হয়- এলিফ্যান্ট রোড, বনানী, পল্টন, উত্তরা, বসুন্ধরা সার্ভিস চার্জ- বিভিন্ন শাখা অনুযায়ী সার্ভিস চার্জ বিভিন্ন হয়ে থাকে। যোগাযোগ- এলিফ্যান্ট রোড (০১৮১৯১২৬৩৯৭), বনানী (০১৮১৬৫৬২৪২৯), ধানমন্ডি (০১৭৩১৮৪০১৪০)