ছবি সংগৃহীত
কেঁচো যখন বনভূমি ধ্বংসের কারণ!
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৩, ০৮:২৮
আপডেট: ৩০ অক্টোবর ২০১৩, ০৮:২৮
আপডেট: ৩০ অক্টোবর ২০১৩, ০৮:২৮
সাধারণভাবে যারা বাগান করেন কিংবা কৃষিকাজ করেন তাদের জন্য কেঁচো খুবই উপকারী একটি প্রাণী। মাটির উর্বরতা বৃদ্ধিতে এরা খুবই গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু গ্রেট হ্রদ বা লেকের কাছেই অবস্থিত বনের কেঁচোগুলো ভয়াবহ। আর তাই এদেরকে নাম দেয়া হয়েছে ‘এলিয়েন ইনভেডার’ কিংবা ভিন্ন গ্রহের আক্রমণকারী! উত্তর আমেরিকার উত্তর দিকের বনাঞ্চলগুলোতে এক সময়ে কেঁচোর অস্তিত্ব ছিল না। কারণ বরফ যুগের তীব্র তুষারপাত এই অঞ্চলের মাটিকে কেঁচো-মুক্ত রেখেছিল। কিন্তু যখনই ইউরোপ থেকে দলে দলে মানুষ এসে আমেরিকাতে বসতি স্থাপন শুরু করলো, তখন তাদের সাথে ১৫ প্রজাতির কেঁচোরও আগমন ঘটলো আমেরিকার মিনেসোটাতে। আর সেগুলোরই কিছু মারাত্মক প্রজাতি স্থানীয় বনের অনেক পরিবর্তন ঘটাচ্ছে। গবেষকরা এরকমটাই মনে করছেন।


১৭ মিনিট আগে
১ ঘণ্টা, ৪৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৪৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৪৬ মিনিট আগে
১ ঘণ্টা, ৫০ মিনিট আগে