ছবি সংগৃহীত

একই জুতার নানান রূপ!

sabrina aman reevy
লেখক
প্রকাশিত: ২৮ মে ২০১৩, ০৭:১৪
আপডেট: ২৮ মে ২০১৩, ০৭:১৪

আমাদের জীবন এখন হয়ে পড়েছে দ্রুতলয়ের। আজকে এখানে তো কালকে ওখানে ছুটে চলতে হচ্ছে, কখনো বা এক মুহূর্তে এক স্থান থেকে চলে যেতে হচ্ছে অন্য স্থানে। প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘটে চলেছে আমাদের জীবনে। সেই সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে আমাদেরকেও। কর্মজীবন বা পড়াশুনার প্রতি যেমন নজর দিতে হচ্ছে, তেমনই মানিয়ে চলতে উৎসব অনুষ্ঠানগুলোতেও। উৎসবে বা অনুষ্ঠানের সাথে মিলিয়ে নিত্য নতুন সাজ সজ্জা কে না করতে চাইবে? তবে সাধ আর সাধ্যতো সবার এক রকম হয়না। তাই অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে একটু ভিন্নভাবে তুলে ধরা হয়না সব সময়। তবে আপনি যদি একটু বুদ্ধি খাটাতে পারেন তবে আপনার যা কিছু আছে তাই দিয়েই হয়ে উঠতে পারেন অন্য সবার কাছেই অনন্যা। আমাদের আজকের আয়োজন এই নিয়েই। পোশাক, সাজ বা চুলের বাঁধনে নানা পরীক্ষা নিরীক্ষা করে আনা যায় নতুনত্ব। কিন্তু জুতার ব্যাপারটি কেন যেন সব সময়ই পিছনে পড়ে যায়। অথচ আমাদের সুন্দর করে তুলে ধরতে তার অবদান কম নয় এক বিন্দু। "এক জুতা বা স্যান্ডেল আর কি ফ্যাশন করা যাবে" এমনটা যদি ভেবে থাকেন, তবে দেখে নিন এক হীলের নানা রকম রূপ। একটা সাদামাটা স্যান্ডেলকে বদলে ফেলুন ফ্লাওয়ার হিল! এটা দেখতে যেমন সুন্দর তেমনই কাজের জিনিস আপনার জন্য। দেখে নেই কি কি লাগবে ফ্লাওয়ার হিল তৈরি করতে। উপকরনঃ ১) পুরানো স্যান্ডেল- ১ জোড়া ২) ফুলেল ডিজাইনের চুলের ক্লিপ - পছন্দ মত কয়েকটি ( রঙ ও সাইজ ইচ্ছামত) ৩) জুতার ফিতা- ১ জোড়া

পদ্ধতি ১-

* প্রথমে আপনি যে হিলে ডিজাইন করবেন তা নিয়ে পরিষ্কার করে নিন। * যে সব হেয়ার ক্লিপ ব্যবহার করবেন তা ঠিক করে নিন। * এবার হেয়ার ক্লিপগুলোকে আপনার পছন্দমত স্থানে বসিয়ে বসিয়ে দেখে নিন কেমন লাগছে। * আপনার পছন্দমত শেপ পেয়ে গেলে শেষবারের মত ঠিক করে নিন ক্লিপগুলো। * এবার পায়ে দিয়ে দেখুন আপনার পায়ের কোথাও ব্যাথা লাগে কি না। ব্যাথা লাগলে একটুকরো টেপ নিয়ে সুন্দর করে লাগিয়ে নিন তার উপরে। দেখবেন আপনার পায়ে আর ক্লিপ বিঁধছে না। এবার পায়ে দিয়ে দেখুন নিজের পুরনো জুতটাই চিনতে কষ্ট হচ্ছে ,নয় কি? এটাকে আর একটু সুন্দর করতে চাইলে ব্যাবহার করতে পারেন জুতার ফিতা। আসুন দেখি কিভাবে জুতার ফিতা ও ক্লিপ দিয়ে বদলে ফেলতে পারেন আপনার পুরনো হিলটিকে।

পদ্ধতি ২-

* প্রথম পদ্ধতির মতই যে হিল ব্যবহার করবেন তা পরিষ্কার করে নিন। * সেই সাথে ঠিক করে নিন কি কি ক্লিপ ও কোন রঙের জুতার ফিতা ব্যবহার করবেন। * এবার জুতার সামনের যে অংশ থাকবে তার মধ্যে দিয়ে ফিতা ভরে উপর দিয়ে ঘুরিয়ে বের করে নিন। * ফিতার অংশ ঢাকার জন্য ব্যবহার করুন ফুলেল হেয়ার ক্লিপ। * পছন্দ মত চেহারায় আসলে অব কিছু ঠিক করে নিন আর একবার। ব্যস হয়ে গেল আপনার সেই পুরনো জুতার আর এক নতুন চেহারা। সব সময় আমাদের সবার পক্ষে নিজেদের সব ইচ্ছার পূর্তি করা সম্ভব হয়ে উঠে না। তবে নিজের বুদ্ধিমত্তার সঠিক ব্যাবহার করেই কিন্তু নিজের অনেক অপূর্ণ ইচ্ছা পুরন করা সম্ভব। শুধু দরকার বুদ্ধিমত্তা ও ইচ্ছা শক্তির সুন্দর মেলবন্ধন। তার ফল হিসেবে যা পাবেন তা হতে পারে উপরের মত সুন্দর একটা কিছু।