সরকার দেশকে অকার্যকর রষ্ট্রে পরিণত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুভ বুদ্ধপুর্ণিমা ২০১৯ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সবদিক থেকে সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, কৃষকরা তাদের পাকা ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। বিএনপির এই নেতা বলেন, বিএনপির আগে যে জনসমর্থন ছিল, সরকারের অত্যাচার নির্যাতনের কারণে এই জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এখন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন - দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকত উল¬াহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টাবিজন কান্তি সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবতি,কেন্দ্রীয় নেতা এ.বি.এম আব্দুস সাত্তার, জন গোমেজ, অমলেন্দু বিশ্বাস অপু, কৌন্ডান্য ভিক্ষ্য মৈত্রী বৌদ্ধ বিহার রাঙামাঠি, পঙ্কা বংশ ভিক্ষ্য,চাকমা রাজা রাম বিহার রাঙামাঠি, সুশীল বড়ুয়া, সুভাষ চন্দ্র চাকমা, প্রধান চন্দ্র চাকমা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.