পুরান ঢাকায় শতবর্ষী বিখ্যাত মসজিদ
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯, ১০:০৫
পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা। কসাইটুলির কে পি ঘোষ রোড। পাশে দৃষ্টিনন্দন ও বিভাময় কারুকার্যসমৃদ্ধ একটি মসজিদ সমহিমায় দাঁড়িয়ে আছে। স্থাপত্যশৈলী ও নকশাকৃত দৃশ্যে দেদীপ্যমান। ৩০ বছর ধরে বিটিভির আজানের সময় এ মসজিদের দৃশ্য দেখানো হতো। লোকজনের কাছে ‘কাস্বাবটুলি জামে মসজিদ’ নামেই পরিচিত।