You have reached your daily news limit

Please log in to continue


শ্রীমঙ্গলে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মনিন্দ্র দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধার বাড়ির পাশের জঙ্গল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলানো বৃদ্ধার লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গত মঙ্গলবার সকালে উপজেলার ইছবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে মনিন্দ্র দেবনাথ নিখোঁজ হন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গলে গলায় দড়ি দিয়ে ঝুলানো লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল  থানার ওসি আবদুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি মো. আবদুছ ছালেক বলেন, বৃদ্ধ লোকটি আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি। যেহেতু পরিবারের কেউ চাইছে না আর লাশের শরীরেও পচন ধরে গেছে তাই আমরা লাশটি পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন