উদীয়মান নাট্যাভিনেত্রী সারিকা সাবাহ্। এ সময়ে তিনি ব্যস্ত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর অভিনয় নিয়ে। এ ধারাবাহিক নাটকে ঝুমুর চরিত্রে সুঅভিনয় সুবাদে ইতিমধ্যেই বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। সে সঙ্গে এসেছেন আলোচনায়ও। এর আগে ‘ফ্রেন্ডস’, ‘মেয়ে’, ‘জাস্ট চিল’, ‘বিউটিফুল’, ‘মুঠোফোন’, ‘লাভলি ওয়াইফ’, ‘অন্য প্রেমের গল্প’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হন এ অভিনেত্রী। এদিকে সিনেমায়ও কাজ করতে চান বলে জানিয়েছেন সারিকা সাবাহ্।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.