You have reached your daily news limit

Please log in to continue


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

​দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত ৩য় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওমামী লীগের সহিংসতা নিয়ে মানুষের মনে শঙ্কা আছে কিনা প্রশ্নে তিনি বলেন, কোনো শঙ্কা নেই।

ঢাকা শহরে নিরাপত্তা বাড়ানো নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো রুটিন ওয়ার্ক। এই জাতীয় যেকোনো রকমের সিচুয়েশনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে, মোতায়েন থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন