You have reached your daily news limit

Please log in to continue


শুকু আপা, আপনাকে ভুলি কী করে

২৬ নভেম্বর ২০২৬ চিত্রশিল্পী, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক মাতিয়া বানু শুকু প্রয়াত হয়েছেন। তার সাথে আমার সম্পর্ক সুগভীর। কাগজে-কলমে হিসাব করলেও বেশ আগের, চারুকলায় পড়ার সময়।

১৯৯৭ সাল। তখন আমরা অনেক জুনিয়র। শুকু আপা প্রিন্টমেকিং বিভাগের শিক্ষার্থী। তাকে প্রথম দেখার স্মৃতি খুব পরিষ্কার নয়, কিন্তু তার উপস্থিতির কথা মনে আছে। কিছু মানুষের মুখ মনে রাখার জন্য খুব বেশি চেষ্টা করতে হয় না। তারা নিজেরাই স্মৃতির মধ্যে জায়গা করে নেন।

এরপর তিনি শান্তিনিকেতনে ডোকরা শিল্প (ডোকরা শিল্প হলো প্রায় ৪,০০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ধাতু ঢালাই হস্তশিল্প, যেখানে হারানো মোম বা লস্ট-ওয়াক্স পদ্ধতিতে পিতল ও অন্যান্য ধাতুর ভাস্কর্য, গয়না এবং গৃহসজ্জার সামগ্রী তৈরি করা হয়।) নিয়ে পড়তে গেলেন। প্রায় আড়াই বছর সেখানে ছিলেন।

এরপর বিয়ে করলেন নির্মাতা নুরুল আলম আতিককে। আমার কাছে আতিক ভাই তখন একজন প্রিয় নির্মাতা ও বড় ভাইয়ের মতো। বিয়ের পর শুকু আপার সঙ্গে আমার সম্পর্কটাও বদলে গেল। দূর থেকে দেখা একজন শিল্পী ধীরে ধীরে হয়ে উঠলেন পরিবারের মানুষ।

প্রথমে তারা থাকতেন এলিফ্যান্ট রোডে। পরে চলে গেলেন উত্তরায়। আমি প্রায়ই তাদের বাসায় যেতাম। কখনো কাজের প্রয়োজনে, কখনো কোনো অজুহাতে, আবার কখনো কোনো কারণ ছাড়াই।

আমার মনে হয়, মানুষের জীবনে কিছু বাড়ি থাকে, যেখানে যাওয়ার জন্য কোনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না। দরজায় দাঁড়ালেই মনে হয়, এই বাড়ির ভেতরে আমারও কিছু স্মৃতি পড়ে আছে।

শুকু আপা ও আতিক ভাইয়ের বাড়ি আমার কাছে তেমনই একটি বাড়ি ছিল। সেই বাড়ির টেবিল, খাট, কম্পিউটার—কোনো কিছুই আমার কাছে কেবল আসবাব ছিল না। কোন টেবিলটি কখন কেনা হলো, কোন খাটটি ঘরে এলো, কোন কম্পিউটারের সামনে বসে আতিক ভাই কাজ করতেন—এসবের প্রত্যক্ষ সাক্ষী আমি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন