বাংলাদেশ, ভারতসহ ১৩টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের ঘোষণা বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ আবারও তীব্র হওয়ার শঙ্কা তৈরি করেছে।
বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদনের বিষয়ে একটি তদন্তের পর এই শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি বা ইউএসটিআর।
ইউএসটিআর এর প্রস্তাবনা অনুযায়ী, বাংলাদেশের ওপর নতুন শুল্কের পরিমাণ পণ্য ভেদে ১৮ শতাংশ পর্যন্ত হতে পারে।
সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার ৪০ শতাংশ পর্যন্ত, এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত।
এছাড়া বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতের ওপরও ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে।