You have reached your daily news limit

Please log in to continue


হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

রাজধানীর হাতিরঝিল এলাকায় এবার ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দুর্বৃত্তরা ডি এল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেওয়ালে লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি জানান, কী কারণে সেখানে গুলির ঘটনা ঘটল তা প্রাথমিকভাবে জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন