মাদারীপুরের কালকিনির পৌর মাছ বাজার এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় প্রায় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ।
পুলিশ সূত্রে জানা গেছে, পতিত হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করে।
মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও একটি পালটা মিছিল বের করে।