You have reached your daily news limit

Please log in to continue


১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি

১১ দলীয় জোটে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নাখোশ জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে তা অন্য শরিকদের ওপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির নেতারা। তাঁরা বলছেন, জামায়াতে ইসলামী জোটের অভিভাবকত্ব দাবি করলেও সিদ্ধান্ত গ্রহণে অন্য শরিকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না। জোটের মধ্যে দলটি অগণতান্ত্রিক আচরণ করছে।

এনসিপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি সত্য নয়। আমরা দল এবং জোটের মিটিংয়ে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিই। যাঁরা এই অভিযোগগুলো করছেন, তাঁরা গণমাধ্যমে না বলে জোটের মিটিংয়ে এসে বলতে পারেন।’

সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। জামায়াতে ইসলামী জানিয়েছে, ১১ দল একসঙ্গে সংলাপে অংশ নেবে। তবে এনসিপির নেতারা এককভাবে সংলাপে অংশ নিতে চান বলে দলীয় সূত্রে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন