খুলনা নগরীর লবণচরা থানা এলাকায় একটি তুষকাঠ মিল ও একটি চানাচুর কারখানায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না কোনো তথ্য।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে লবণচরার হঠাৎ বাজার এলাকায় পৃথক এ দুইটি গুলিবর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠ মিল ও একটি চানাচুর কারখানায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। ভোরে জনমানবশূন্য থাকায় কাউকে এখনো পুলিশ শনাক্ত করতে পারেনি। চানাচুর কারখানার মালিকের নাম শামসুর রহমান। তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।