You have reached your daily news limit

Please log in to continue


২৭% খাবার ‘অনিরাপদ’, বাজার থেকে সরল ৩৭ পণ্য

বিপুল পরিমাণ খাদ্যপণ্য পরীক্ষা করে এক-চতুর্থাংশের বেশি নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি উপাদান পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে ভোজ্যতেল, পাউরুটি, কেক, শিশুখাদ্য, গুঁড়া দুধসহ বিভিন্ন ধরনের ৩৭টি নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তিন ধরনের পরীক্ষাগারে ২৫ হাজার ৫২১টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ হাজার ৯২৮টি নমুনায় নির্ধারিত মাত্রার ব্যত্যয় পাওয়া গেছে। অর্থাৎ পরীক্ষিত নমুনার প্রায় ২৭ শতাংশেই অনিয়ম ধরা পড়েছে।

এত বিপুলসংখ্যক নমুনায় অনিয়ম পাওয়ার পরও মাত্র ৩৭টি পণ্য প্রত্যাহারের কারণ জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সব অনিয়মের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। খাদ্যে দূষণের মাত্রা, পণ্যটি কত মানুষ ব্যবহার করেন এবং কোন শ্রেণির মানুষের জন্য তৈরি, সেসব বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন