You have reached your daily news limit

Please log in to continue


ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দলীয় ঐক্য জোরদার করতে বিদ্রোহী ও বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার কৌশল নিয়েছে বিএনপি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও চলমান রাজনৈতিক বাস্তবতায় অভ্যন্তরীণ বিভক্তি কমাতে তৃণমূলের নেতাকর্মী এবং গুরুত্বপূর্ণ বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতার রাজনীতিতে এসে নতুন বাস্তবতার মুখোমুখি দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যারা নিজ নিজ এলাকায় বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পান।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তখন তাদের বহিষ্কার করা হয়। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে বিএনপি। পরে দলে ফিরতে বহিষ্কৃতদের অধিকাংশই আবেদন করলেও এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ের হাতেগোনা কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে; বেশিরভাগই এখনো সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন