You have reached your daily news limit

Please log in to continue


৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের

ওয়ানডেতে বাংলাদেশ কেমন খেলছে? মাঝে চার টেস্টের ডামাডোলে অনেকের স্মৃতিতে তা একটু ধূসরই হয়ে যাওয়ার কথা। তাঁদের জন্য মনে করানো, এই সংস্করণে অবস্থা এতটাই খারাপ যে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বিসিবি।

এতেও যে সমস্যার সমাধান করা গেছে, তা নয়। গত মাসে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ছয়টি পরিবর্তন আসার কারণও হয়তো সেটিই।

তবে এটাও ঠিক যে গত বছর ঘরের মাঠে টানা চার সিরিজ জিতেছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করে ফেলাটাও সে সময়েই। কিন্তু ঘরের মাঠের উইকেট আর দুর্বল প্রতিপক্ষই বেশির ভাগ সময়ই ওসব সিরিজে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে; কখনো কখনো আবার এককভাবে ত্রাতা হয়ে গেছেন নাহিদ রানার মতো কেউ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন