রানাকে নিয়ে ফের দুশ্চিন্তা বাংলাদেশের
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১৬:০৫
চোটের কারণে লম্বা সময় ধরে দলের বাইরে আছেন নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ফের চিন্তা বাড়ল এই গতি তারকাকে নিয়ে।
ডেঙ্গু জ্বরে ভুগছেন রানা। ডেঙ্গু পজিটিভ হওয়ার পর গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
সবশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেলেছেন রানা। চোটের কারণে এরপর থেকেই দলের বাইরে আছেন। চোট থেকে সেরে উঠতে দুই দফায় তাঁকে অস্ট্রলিয়ায় পাঠিয়েছিল বিসিবি। সেখানকার চিকিসকেরা ফিট ঘোষণার পর বোলিং শুরু করেছিলেন এই পেসার। তাই দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে রানাকে ফেরানোর পরিকল্পনা করছিল টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে এল ডেঙ্গু আক্রান্তের খবর।
- ট্যাগ:
- খেলা
- ডেঙ্গুজ্বরে আক্রান্ত
- নাহিদ রানা