You have reached your daily news limit

Please log in to continue


বিজয়ের মাস: সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করবে ক্ষমতাসীন বিএনপি।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।”

সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রিজভী।

তিনি বলেন, “এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকের যৌথসভায় এটাই সিদ্ধান্ত হয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন