You have reached your daily news limit

Please log in to continue


সচিবালয় নয়, জোটের শরিক দলসহ নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত

দেশের বর্তমান পরিস্থিতি, ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নসহ সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক সংলাপের বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

সেই সংলাপ শিগগিরি হতে যাচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলীয়ভাবে না, ১১ দলীয় জোটের শরিকদের নিয়েই সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংলাপের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর জামায়াত জানিয়েছে- সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের আয়োজন হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন