You have reached your daily news limit

Please log in to continue


শত্রুকেও ক্ষমা করতেন মহানবি (সা.)

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য বুকভরা দরদ, ক্ষমা আর ভালোবাসায় ভরপুর ছিল বিশ্বনবি ও শ্রেষ্ঠনবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হৃদয়। মহানবির (সা.) চরিত্রের অতি বিস্ময়কর একটি দিক ছিল, সবার সঙ্গে তিনি ভালো ব্যবহার করতেন। সুন্দর আচরণ করতেন। বিপদে-আপদে পাশে দাঁড়াতেন।

এই অনুপম আদর্শ মহানবি (সা.) শুধু নিজের মাঝেই সমীবদ্ধ রাখেননি বরং তার প্রিয় সাহাবিদেরকেও উন্নত চারিত্রিক আদর্শ শিক্ষা দিয়েছেন, তাদেরকে আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে নিয়ে গেছেন। 

মহানবি (সা.) সাহাবীদেরকে তাদের তুচ্ছাতিতুচ্ছ সেবার জন্য অপরিসীম প্রতিদান প্রদান করেছেন। আরবের সাধারণ মানুষদেরকে আকাশের নক্ষত্রে পরিণত করেছেন এবং অসংখ্য সাহাবিদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। হজরত আবু বকর (রা.) যখন খলিফা নির্বাচিত হন, তখন তার পিতা এটি বিশ্বাস করতে পারছিলেন না, সমগ্র আরব গোত্র তাঁকে তাদের নেতা হিসেবে মেনে নিয়েছে। 

একবার হজরত উমর (রা.) হজ থেকে ফেরত আসার সময় এক জনমানবহীন এলাকায় দাঁড়িয়ে যান এবং একটি পাথরের ওপর বসে কাঁদতে থাকেন। এরপর বলেন, আমি আমার পিতার উট এখানেই চড়াতাম। একবার রাতে দেরি হয়ে যাওয়ায় আমার পিতা আমাকে শাস্তি প্রদান করেছিলেন। আর আজ মহানবির (সা.) কল্যাণে আমার ঘামের পরিবর্তে হাজারো মানুষ রক্ত প্রবাহিত করার জন্য প্রস্তুত। এই সুউচ্চ মর্যাদাসম্পন্ন সত্তার কল্যাণে হজরত উসমান (রা.), হজরত যুন্নুরাইন এবং হজরত আলি (রা.) খাতামুল আওলিয়াতে পরিণত হন।

এক দরিদ্র সাহাবি হজরত যাহের বিন হারাম (রা.) গ্রাম থেকে সবজি এনে মদিনায় বিক্রি করতেন। কিন্তু অসুন্দর হওয়ার কারণে লোকজন খুব কমই তার কাছে আসতো। একদিন দুপুরের সময় তিনি ঘর্মাক্ত অবস্থায় বাজারে অবস্থান করছিলেন। মহানবি (সা.) সেদিক দিয়ে যাবার সময় পিছন দিক থেকে এসে অত্যন্ত ভালোবাসার সাথে তার চোখে হাত দিয়ে বলেন, বল তো আমি কে? যাহের (রা.) তার হৃদয়ের চোখ দিয়ে এটি দেখতে পেয়েছিলেন যে, এই ব্যক্তি রাসুলে করিম (সা.) ব্যতীত আর কেউ হতে পারে না। তখন তিনি (রা.) ভালোবাসার আতিশয্যে মহানবির (সা.) সাথে তার দেহ ঘষতে শুরু করেন। তখন মহানবি (সা.) পরম স্নেহে এক কদম অগ্রসর হয়ে বলেন, আমার এক দাস আছে, কে আছে যে একে ক্রয় করবে? সে নিবেদন করে, হে আল্লাহর রাসুল (সা.)! আমাকে কে ক্রয় করবে? তিনি (সা.) বলেন, এমনটি বলো না! আরশের খোদা তোমাকে ক্রয় করবেন। (শামায়েলুত তিরমিজি)

কে সে, যে বিন্দু বিন্দু জলকে একত্রিত করে মহাসমুদ্রে পরিণত করেছে আর কে সে, যে বালুকণাকে একত্রিত করে মরুভূমিতে পরিণত করেছে? তিনি ছিলেন বিশ্বনবি ও সর্বশ্রেষ্ঠ নবি হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

তিনি (সা.) ধর্মীয় এবং পার্থিব উভয় জগতের বাদশাহ ছিলেন। যে মক্কা থেকে তিনি (সা.) রাতের আঁধারে গোপনে বের হয়ে এসেছিলেন, সেই মক্কায় তিনি দিনের আলোতে বাদশাহ হয়ে প্রকাশিত হন এবং জিজ্ঞেস করেন, এখন বল! তোমাদের সাথে কীরূপ আচরণ করা উচিত? 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন