You have reached your daily news limit

Please log in to continue


রাতে ঘুমানোর আগে ওয়াই-ফাই রাউটার বন্ধ করবেন নাকি চালু রাখবেন

সারাদিনের কাজ শেষে রাতে ঘুমাতে যাওয়ার সময় ওয়াই-ফাই রাউটার বন্ধ করেন না অনেকেই। কিন্তু সারা রাত রাউটার চালু রাখলে কি বিদ্যুৎ খরচ, নিরাপত্তা ও ডিভাইসের আয়ুর ওপর প্রভাব পড়ে? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কী করা উচিত।

১. রাউটারের ওপর চাপ কমাতে পারে

ওয়াই-ফাই রাউটারও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতোই নির্দিষ্ট তাপ উৎপন্ন করে। দীর্ঘ সময় চালু থাকলে এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে এর ভেতরের যন্ত্রাংশ গরম হতে পারে। বিশেষ করে রাউটার যদি বন্ধ জায়গায়, দেয়ালের কাছাকাছি বা অন্য ইলেকট্রনিক ডিভাইসের পাশে রাখা হয়, তাহলে তাপ জমার আশঙ্কা বাড়ে।

রাতে কয়েক ঘণ্টা রাউটার বন্ধ রাখলে সেটি ঠান্ডা হওয়ার সুযোগ পায়। তবে শুধু একটানা চালু থাকার কারণেই রাউটারের আয়ু কমে যায়, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। ভালো মানের রাউটার সাধারণত দীর্ঘ সময় চালু রাখার উপযোগী করেই তৈরি করা হয়।

২. ইন্টারনেটের গতি কি বাড়বে?

অনেকের ধারণা, সারারাত রাউটার চালু থাকলে ইন্টারনেটের গতি কমে যায়। কিন্তু বিষয়টি এতটা সরল নয়। দীর্ঘক্ষণ চালু থাকার কারণে রাউটারের ক্যাশ মেমোরিতে অতিরিক্ত ডেটা জমে ইন্টারনেট ধীর হয়ে যায় এমন দাবিরও যথেষ্ট ভিত্তি নেই।

তবে রাউটার বা নেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দিলে একবার বন্ধ করে আবার চালু করলে তা ঠিক হতে পারে। এতে রাউটার নতুন করে সংযোগ স্থাপন করে এবং কিছু প্রযুক্তিগত সমস্যার সমাধান হয়। তাই প্রয়োজন অনুযায়ী রাউটার রিস্টার্ট করা ভালো অভ্যাস। কিন্তু প্রতিদিন রাতে ৬-৭ ঘণ্টা বন্ধ রাখলেই ইন্টারনেটের গতি বেড়ে যাবে, এমন নিশ্চয়তা নেই।

৩. সাইবার নিরাপত্তার ঝুঁকি কিছুটা কমতে পারে

ওয়াই-ফাই রাউটার চালু থাকলে সেটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে। ফলে নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশের চেষ্টা হওয়ার সুযোগও থাকে। দুর্বল পাসওয়ার্ড, পুরোনো ফার্মওয়্যার কিংবা নিরাপত্তার ত্রুটি থাকলে হ্যাকাররা সেই সুযোগ কাজে লাগাতে পারে।

রাতে রাউটার বন্ধ রাখলে ওই সময় বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্কে ইন্টারনেটের মাধ্যমে প্রবেশের সুযোগ থাকে না। তবে শুধু রাতে রাউটার বন্ধ রাখলেই সাইবার হামলার ঝুঁকি পুরোপুরি দূর হবে না। বরং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, WPA2 বা WPA3 নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা এবং নিয়মিত রাউটারের ফার্মওয়্যার আপডেট করা বেশি জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন