যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা শক্তিশালী ঝড়ে পণ্ড হয়ে গেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের থ্যাঙ্কসগিভিং ডে উৎসব। সেই সঙ্গে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।
প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ‘থ্যাংকসগিভিং ডে’ উৎসব উদযাপন করা হয়। বছরের শেষ শস্য কাটাকে উপলক্ষ করে ১৬২১ সাল থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয় এই উৎসবের উদযাপন, পরে তা দেশটির অন্যান্য অংঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১৮৬৩ সালে আব্রাহাম লিংকন ‘থ্যাংকসগিভিং ডে’-কে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রজুড়ে থ্যাংকসগিভিং ডে উদযাপন হলেও এ উৎসবের প্রাণকেন্দ্র এখনও নিউইয়র্ক। থ্যাংকসগিভিং ডে’র দিন নিউইয়র্ক সিটিতে ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ অনুষ্ঠিত হয়; কিন্তু ঝড়ের কারনে গতকাল বৃহস্পতিবার এই পদযাত্রা হয়নি। গত ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটল।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা এক শক্তিশালী ঝড় থ্যাঙ্কসগিভিং উদযাপনে বিঘ্ন ঘটিয়েছে। এর ফলে শত শত ফ্লাইট বাতিল বা স্থগিত করতে হয়েছে এবং নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ আয়োজকরা তাদের ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই আয়োজন স্থগিত করতে বাধ্য হয়েছেন।