You have reached your daily news limit

Please log in to continue


জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মাতিয়া বানু শুকুর স্বামী পরিচালক নুরুল আলম আতিক।

জানা যায়, ক্যানসার আক্রান্ত শুকুকে শেষ মুহূর্তে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্বামী ও তিন সন্তান রেখে গেছেন।

মাতিয়া বানু শুকু ​ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘গোল্লাছুট’।

‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন