দেশের ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনাদায়ী ঋণসংক্রান্ত প্রায় ৪৭ হাজার ৫০০ মামলা সারাদেশে বিচারাধীন এবং এসব মামলার কারণে আটকে আছে প্রায় ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা।
ব্যাংক ছয়টি হলো—সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বিডিবিএল।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ঋণ আদায় সংক্রান্ত বিশেষ আদালত অর্থঋণ আদালতে প্রায় ১৪ হাজার মামলা বিচারাধীন ছিল। বিচারাধীন এই মামলাগুলোর মোট অংক ১ লাখ ৫৬ হাজার কোটি টাকার বেশি। এটি মোট আড়কে থাকা অর্থের প্রায় ৯০ শতাংশ।
তবে, সবচেয়ে বেশি ৩২ হাজার মামলা সরকারি সংস্থার পাওনা অনাদায়ী নিয়ে দায়ের করা। যদিও এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ০ দশমিক ২ শতাংশ।
অন্যদিকে রিট পিটিশনের সংখ্যা প্রায় ১ হাজার ২০০ এবং এর সঙ্গে জড়িত প্রায় ৯ শতাংশ অর্থ।
২০২৪ সালের ডিসেম্বরে মামলার কারণে আটকে ছিল প্রায় ৯৫ হাজার কোটি টাকা, যা ২০২৬ সালের জুনে বেড়ে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এই অংক ৮০ শতাংশের বেশি বেড়েছে।