দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ১০০ নম্বরের এ পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর থাকবে জীববিজ্ঞানে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির পাঠ্যসূচি অনুযায়ী ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর।