You have reached your daily news limit

Please log in to continue


৮ বছর পর একযোগে নির্বাচন, উঠান বৈঠক ও মিছিলে ২৩০ চা বাগানে উত্তাপ

হেমন্তের হালকা কুয়াশা আর শীতের আবহের মধ্যে নির্বাচনের উত্তাপ ছড়াচ্ছে ‘দুটি পাতা একটি কুঁড়ির দেশে’। আট বছর পর দেশের ২৩০টি চা বাগানে নির্বাচন হচ্ছে। বাগান, কারখানা, শ্রমিক লাইন সরগরম এখন ভোটের প্রচারে।

চার জেলায় অবস্থিত এসব বাগানের লক্ষাধিক ভোটার স্থানীয় সরকার নির্বাচনের মত শ্রমিক নেতৃত্ব নির্বাচনের জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সকাল থেকে মধ্যরাত অবধি প্রার্থীরা ভোটারদের বাড়ি-বাড়ি আর বাগানে-বাগানে গিয়ে তাদের প্রতিশ্রুতি তুলে ধরছেন। উঠান বৈঠক, সভা আর ছোট ছোট মিছিলের মধ্য দিয়ে ভোটের প্রচার চলছে অবিরত।

নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত শ্রম অধিদপ্তরের তথ্যমতে, ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১ লাখ ৪৫ জন। প্রতিটি বাগানই যেহেতু একটি কেন্দ্র, সেই হিসেবে ২৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন