আসন্ন রমজানে খেজুর আমদানির চাপ কমাতে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুরের ওপর অতিরিক্ত শুল্ক অব্যাহতি দিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয় সোমবার (২৩ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে তাজা ও শুকনো, দুই ধরনের খেজুরের ওপরই ৫ শতাংশের বেশি অতিরিক্ত শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
এই সুবিধার আওতায় এইচএস কোড ০৮.০৪-এর চার ধরনের খেজুর রয়েছে। এগুলো হলো, আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেটে মোড়ানো বা কৌটায় ভরা তাজা খেজুর ও অন্যান্য তাজা খেজুর এবং আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেটে মোড়ানো বা কৌটায় ভরা শুকনো খেজুর ও অন্যান্য শুকনো খেজুর।