রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার পর দেশটির পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
আইসিজে- এর রায়ের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনও দেশ গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয় এবং ৭ লাখের বেশি রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
ওই ঘটনার পর রোহিঙ্গদের ওপর মিয়ানমারের গণহত্যা চালানোর আইসিজে-এর রায়কে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ একমত হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, “গণহত্যার মতো চরম নৃশংস অপরাধের জবাবে আমাদের প্রতিক্রিয়ায় নিজস্ব মূল্যবোধের প্রতিফলন ঘটানো জরুরি এবং তা হতে হবে সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে।”